ভালোবাসিতে লজ্জা পেতে নাই ...
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অপেক্ষা— সে যেন এক নিষ্ঠুরতম উপাখ্যান
যদি না হয় সাক্ষাৎ চিরো কাঙ্ক্ষিত
সেই ক্ষণের —প্রেমের বৃন্দাবনের ..
এ সবই মিছে অথবা ভ্রম;
ক্ষণিকের অহমিকা শেষ হয়ে যায়
মিশে যায় হাওয়ায়— মহাকালের সাক্ষাতে।
শুধু শেষ হয় না প্রেম— বরং তোমাকে ঘিরে
দিনে দিনে বেড়ে যায়—
পাহাড়সম বাঁধা সব তার কাছে কেন যেন হেরে যায়।
অপেক্ষার ডালি হাতে সুন্দরীতমা আমার মানসপটে
শুধু ভালোবেসে যায়—
ভালোবাসার হয় না শেষ
তাইতো ফুল নদী বহতা;
বাকিসব মৃতের মতো—লাশ কাটা ঘরে
শশানে কবরে। — সেইখানে কীটপতঙ্গের বাস।
চন্দ্রিমা রাতে তবুতো ঠিকই ওঠেছিলো চাঁদ;
এক থালা রুপোলি আলোর ছটা— যেন সুখের ঘনঘটা নিয়ে— বুকে।
তুমি কী দেখোনি অপ্রগলভ প্রেম অমোঘ শক্তি নিয়ে দাঁড়িয়ে ?—
আছিলো তোমার পন্থ চেয়ে
যেন সহসাই কড়া নাড়ে —দরজায়; তোমার ঘরে
দাও ওগো সাড়া—নজরকাড়া রূপে ;
এই তো আমি— দাও ওগো ঠাঁই
তোমার প্রেমের ছোট্ট ঘরে। ওগো লজ্জাবতি লতা,
ভালোবাসিতে লজ্জা পেতে নাই ...
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন