তোমার ভালোবাসা লয়ে বুকে
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভেবো না পারিযায়ি পাখি, আমি তো যাযাবর
তোমার ভালোবাসা লয়ে বুকে যেন তোমার সঙ্গম সুখে
তাই বলি হইয়োনা বিরহী—তুমি,
এর চেয়ে ঢের বেশি ভালোবাসা বেসেছে
কে কবে? শত জনমের সাধনা—
পেয়ে গেছো তো — সুন্দর শাশ্বত .
আরো পাবে—অবলা এ মনটা
তোমার কাছেই পড়ে রবে
তুমি চাইলেই ছুঁয়ে দেবে —এক অনন্ত আকাশ;
সহসা মেলে না তা —প্রেমতো শত সাধনার ধন
যেন এক অমূল্য রতন—প্রগাঢ় বিশ্বাসে
হীরকসম দৃঢ়তায় দাঁড়িয়ে—অপসরা রূপে অনন্যা তুমি
ধরে নাও তোমারে বুকে লয়েই ফেরারি আমি;
পদ্মা-মেঘনা-যমুনা জানে—
সামান্য থ্রি-নট-থ্রি’র সেই অসামান্য বিজয় সমরে;
মহান একাত্তরে।—ঠিক তেমনি তুমিও আমার এক মহাকাব্যিক বিজয়
মেঘনাদ বধে অসম লড়াইয়ে; আমি যেন এক দিক বিজয়ী বীর;
ভালোবাসার মুসাফির —অথবা স্বপ্নের ফেরিওয়ালা
শুধু হাওয়ায় হাওয়ায়— ভালোবাসা ছড়িয়ে দিই আদরে
হৃদয়টা জুড়িয়ে দিই অশান্ত পৃথিবীর বুকে শান্তির নীড়..
মনে হয় ভালোবাসা; খুব বেশি অবশেষ নেই,
স্বার্থের বেড়াজালে বন্দী হয়ে যেন বিলুপ্তপ্রায় ডাইনোসর— ক্রিটেশাস সময়ে
বৈরী আবহাওয়ায়, অবাক যান্ত্রিকতায়— মানবতার তাই খেই নেই, অ ত ল ত লে
আমরা জ্বালাবো প্রদীপ প্রত্যাশার আলো মেখে
তাই তো বেলা যায়— কবিতা লিখে,
যেনো অবণী জেনে যায় প্রবঞ্চনা হেরে যায় সততার কাছে; ভালোবাসা আছে চিরোদিন থাকবে,
চাতক-চাতকীর দু’চোখে কেবল রঙিন স্বপ্ন আঁকবে;
অশান্ত পৃথিবীর বুক অদ্ভুত প্রশান্তি বুকে
তুমি-আমি দু’জনাতে..
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন