অবশেষে মুক্তি
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি অপেক্ষায় ছিলাম
—কখন তুমি আসবে?
উৎসবের রঙে রঙিন চারিদিক
—যেন উচ্ছসিত সবে ।
জানি তুমি আসলেই কবিতা হবে— তবে;
আনন্দ বেড়ে যাবে—বহুগুনে ভিন্নমাত্রায় উচ্ছাসে ।
আজ অবলীলায় বলে দিতে পারো
আজিকে শাপ মুক্তির দিন;
আজ রাহুমুক্ত হলো,
মার্তৃভাষা বাংলা চর্চার স্বর্গীয় লীলাভূমি।
শুধু বুঝে নাও—আজ কেন
আনন্দ ধারা যেন মুষলধারে বৃষ্টি হয়ে ঝরে পড়ে
সোনার বাংলায়।—আজিকে শুভদিন
বিরহ শেষে—সম্মিলিত প্রয়াসে;
অবশেষে মুক্তি এসে ধরা দিয়েছে।
এই উৎসব মুখর ক্ষণ যেন হয় প্রতিক্ষণ ।
আমরা সকলে মিলে,
নজিরবিহীন জোট বদ্ধতায়— সম্মিলিত প্রচেষ্টায়
এভাবেই ছিনিয়ে নেবো অধিকার এভাবেই ছিনিয়ে নিতে হয়।
আমাদের ইতিহাস আছে; আন্দোলনে— সংগ্রামে
আপোষহীনতায়—পৃথিবীর বুকে কিংবদন্তীর ইতিহাস
সে তো আমাদের —বায়ান্নে একাত্তরে ...
শুধু এতোটুকু বুঝে নিও
—কেন আনন্দ ধারা বহিছে প্রিয়ো!
কতই না শুভ এই দিন— মুক্তির গানে
ভালোবাসার অবগাহনে ...
উৎসর্গ : তুমি; এক সত্য গোটা পৃথিবী আরেক সত্য তোমার আমার প্রেম
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষামঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ...
...বাকিটুকু পড়ুন
একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন