মন বসন্ত বাতায়নে
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন আমি প্রেমিক তোমার
এই মায়াবী রাতে
তুমি কাছে নেই তাই হলো না ছূয়া,
ওষ্ঠে আমার চুম্বনের তিয়াস— এখন মাঝরাতে।
দু'চোখ জুড়ে শুধুই তুমি ___কামিনী রক্ত রাগ
ভেবো না এখন আমি শুধুই বন্ধু তোমার !
কী দোষ বলো অবলা মনের?
দোষ তো আততায়ী ক্ষণের;
আমি কেমন জেগে ওঠি ____অনন্ত যৌবনে
এমন ক্ষণে শুধু কেন তোমায় খুঁজি?
তুমি যেন সেই আফ্রোদিতি
নিস্তার নেই আমার তাতে; এ যেন নিয়তি
অমোঘ পরিণতি ;ভালোবাসার প্রহর গুনে!
আরশিতে তোমায় দেখো,
খোলা চুলে দাঁড়িয়ে থেকে
একটুখানি আমায় ভেবো
উত্তর পেয়ে যাবে___ সূর্য কেন ডুবে?
গোধূলির সাগর বুকে; ওতেই যে সুখ!
ওতেই সৃষ্টি ; বেদনা সংশয় সব লয় হোক!
এই জীবনে তোমায় পেলে
অপূর্ণতা সব যাবো ভুলে ।
সুখ সেতো তুমি প্রিয়া— চারিদিকে শুধুই আঁধার
তুমি বিনা জীবন যেন অথৈ পাথার ;
নির্মমতার পাহাড় ঘেরা___ সাপের আহার
মরেনা সাপ দাঁড়িয়ে ফনা তোলে
লক্ষিনদর মাথা রেখে শুয়ে বেহুলার কোলে
বিষের ফাঁদে মনসা দেবীর আক্রোশের স্বীকার।
কীসে যে মুক্তি মেলে? বিষের জ্বালা মেটাবো
তোমার মাঝে, তুমিই পারো ...
তুমিই তো বন্ধু আমার___ চলার পথে সহযাত্রী! মায়াবী রাত এখন রাত্রি
ডাকছে তোমায় ভালবাসার প্রদীপ জ্বেলে,
এসো না গো এইখানে —মন বসন্ত বাতায়নে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন