তবুও জ্বেলে যাবো — আশার প্রদীপ!!!!
২৮ শে জুন, ২০২০ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি লিখে গেছি —
একের পর এক কবিতা, শুধু তোমায় নিয়ে
তোমার প্রত্যুত্তরের খুঁজে
হেঁটেছি বিস্তর পথ, নদী ফসলি জমি
পাহাড়-পর্বত ।
আমি লিখে গেছি শুধু,
থামিনিকো আর, হয়নি কভু ব্যর্থ মনোরথ—
চারিদিকে ভীষণ অন্ধকার দেখে
আমি গিয়েছি ছুটে— বিরান পথে,
একাকী নিরবে নিভৃতে,
শুধু তোমাকেই বুকে লয়ে ।
হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে শুধুই তোমার উত্তাপ
আমায় যেন সতেজ রাখে।
তোমার সন্ধানে পথে নেমে— খুঁজে পেলাম
কতো বিচিত্র অভিজ্ঞতা!
অপার মানবতায় কতো সুহৃদজন
কতো কারিগর স্বপ্নের ফেরিওয়ালা
কতো অস্তরবি কতো উত্থান পতন,
কতো পূর্ণিমার চাঁদ আবার অমাবস্যার আঁধার
কঠিন বাস্তবতা,
তবু মিটি মিটি তারার সন্ধান মেলে আমাদের ছায়াপথে
লুব্ধকের মত জ্বলে যেন প্রেম।
তুমি শুধু প্রেরণা দিয়েছেলে,
মন্ত্র মুগ্ধ হয়ে তাই— আমার এই পথ চলা,
প্রগাঢ় প্রেমে তোমায় ভালোবেসে।
এই চলার নেই যেন শেষ
এই চলা যেন সর্পিল নদী
আঁকা বাঁকা বন্ধুর পথে
এসে গেছি এই বুঝি
পেয়ে গেছি, ভালবেসে ওগো তোমারে ।
এই তো বেশ আছি করোনার প্রহরে
মরণ উপত্যকায়, যেন নির্ভীক সৈনিক।
এই তো জীবন যদিও যেন
গৌরবময় অনিশ্চিয়তা ঘেরা দ্বীপ
প্রেমের অথৈ সাগরে।
হয়তো ডুবে যাবো ব্যথা ভরা প্রাণে
তবুও জ্বেলে যাবো আশার প্রদীপ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুন