somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

চাতকের তৃষিত চঞ্চুতে সঞ্চিত জল !!!!

২৯ শে জুন, ২০২০ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবঞ্চকও মরে যায়, মরে যায় পাপিষ্ঠ
সম্পদের পাহাড় গড়ে ।
বিলাস ব্যাসনে মত্ত থেকে
ঠুনকো আদর্শ বুকে ধারণ করে
সুদৃঢ় পাশবিক মানসিকতা
বিভেদের মন্ত্রযপে স্বজাতির রক্ত মাংস
ভক্ষণ করা— এই তবে স্বাধীনতা।

এই অর্জনে, এতো বলিদান—
এক সাগর রক্ত পেরিয়ে
একটি ফুলকে বাঁচাবো বলে
অবশেষে, এ কেমন শঠতা ভীরুতা দেশপ্রেমে।

গুয়েবলসিয় কায়দায় মিথ্যের বেসাতি করে
কি করো প্রতিষ্ঠা কিসের লেনদেন?
কোথায় মানবতা? কোথায় বিবেক?
প্রিয়তমা কি খাবলে খেতে পারে কভু প্রেমিকের হৃৎপিণ্ড?
সতত প্রবঞ্চনায় বিকৃত সুখ বুকে লয়ে
তক্ষকের মতো বিকৃত উল্লাসে ফেটে পড়ে
সে তো হেরেমের নর্তকী কেবল ।
কুচক্রীদের ভীড় জমে যায় তাতে
এই নাকি আধুনিক প্রেম
এর আসলে বিকৃত স্বাধীনতা।
চামচিকা মুখোশধারী নষ্টের উপাসনায় মত্ত
সত্যের অন্বেষণ পায় না কভু তারে।
এই তবে নারী বিকৃত রূপ
এতে কোন লজ্জা নেই
লজ্জা শুধু থাকে অপ্রগলভ প্রেমে
পাছে লোকে কি বলে ভেবে তখন মুখ লুকিয়ে রাখা।

এখন আর নেই কোন লজ্জা নেই কোন উপদ্রব
ঘাপটি মেরে থাকা পিচাশেরা
উল্লাস করে তারে লয়ে।
স্ফীত স্তন আরও উধ্বত হয়
ভিজে ওঠে কামার্ত নিতম্ব...
মাকড়ের সন্তানেরা
উচ্ছ্বসিত খুব জনকের মৃত্যুতে
যে জনক মরে যায় জন্মেরও আগে
এবার মাকড় মাতার সব টুকু ভক্ষণ করে
পরিপুষ্ট হবে, এইতো পোকামাকড়ের জীবন..
সাগরের বুক থেকে সব জল
শুষে নিবে তবে প্রখর রৌদ্র!
আহা কি আনন্দ নোনা জল শুকিয়ে যায়,
মেঘ বালিকা হয়ে ভেসে বেড়ায় আকাশে,
প্রতীক্ষা তার কখন যে বর্ষা এসে
মেঘ বালিকার অভিমান ভেঙে দেয়;
সাগরের বুকে তার এই বন্ধুর পথ চলা,
প্রেম তারে বলে— আমরা বলি নদী
অপরূপ রূপে তাই যেন অপরূপ সাজে প্রকৃতি ।
সাগরের সবটুকু জল শুষে নিতে পারে না কোন কীট
আকাশ হতে হয়
তবুও তা শুধু ক্ষণিকের ভেসে থাকা মেঘের আধার,
নদী পাহাড় স্বাক্ষী রেখে জমে থাকে চাতকের তৃষিত চঞ্চুতে বৃষ্টির জল।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×