আমরা অথবা গ্যালাক্সি !!!
২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মিল্কিওয়ে অ্যান্ড্রোমাস গ্যালাক্সিদ্বয়
যদি লক্ষ আলোক বর্ষ দূরে থেকেও
সুপার গ্যালাক্সি সৃষ্টি করতে পারে—
তুমি যদি মানবী না হয়ে
নক্ষত্ররাজি অথবা গ্যালাক্সি হও তবু হবে
দুটো গ্যালাক্সিও মিশে যায় দূর্ণিবার আকর্ষণে
আমরা কেন পারবো না তবে এক হতে?
মহাবিশ্বে এমন আরও অনেক নজির আছে
সর্ববৃহৎ উপবৃত্তাকার গ্যালাক্সি আইসি ১১০১
যা আমাদের মিল্কিওয়ে গালাক্সির চেয়ে দশ গুণ বড়
কয়েকটি গ্যালাক্সি মিলেই সৃষ্টি হয়েছে
লক্ষ আলোকবর্ষ দূরে থেকে কাছে এসে
— একে একে এক হয়ে।
আমরাও পারবো— নক্ষত্রপুঞ্জ কিংবা গ্যালাক্সি নয়
আমরাই শ্রেষ্ঠ সৃষ্টি স্রষ্টার ।
শব্দ থেকেই সৃষ্টি মহাবিশ্ব শব্দেই হবে তা লয়
আমার শব্দ মালা বিরচিত পংক্তিমালা
শুধু তোমাকে ঘিরে ভালোবাসার নীড়ে অব্যয় অক্ষয়।
তোমার আমার সৃষ্ট প্রেম তাই অমূলক নয়
খুলে দাও অন্তর্দৃষ্টি চোখ মেলে দেখো
হৃদয়ের রক্তগোলাপ সঁপেছি শুধু ওগো তোমাকেই
গ্রহণ করে তা ধন্য করো ওগো আমাকে।
চলো না দু’জনে একে একে এক হই
সৃষ্টির গানে আনন্দ প্লাবনে— উদ্ভাসিত হই
ওগো মোর নিরুপমা প্রিয়তমা মিলনমন্ত্র গানে।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০

গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।
আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব...
...বাকিটুকু পড়ুন
ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুন