somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

চলো না দু’জনে মিলে . বৃষ্টি নামাই

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুচেতনা,
যাবে যদি যাও সে তোমার স্বাধীনতা
ভালোবেসে আমায় তুমি যে মুক্তবলাকা
তুমি চাইলেই পেতে পারো সব—মম প্রেমের প্রগাঢ় অনুভব
বলেছি তো আমি হৃদয়ে ব্যাকুলতা শুনিতে কি পাও?
ভেবেছো কী কখনো তুমি যাবার পর
কোথায় হবে আমার বসত ঘর ।

সুবিবেচনা,
যেতে হয় যদি যাবে!!
বলো না সোনা কে তোমায় আটকাবে?
তোমার আছে সেই স্বাধীনতা
শুধু জেনে রাখো—
তোমার বিদায়ে থেমে যাবে একটা পৃথিবী
লেখা হবে না আর কোন কবিতা
অচল হয়ে রবে তোমার আমার প্রেমের কক্ষপথ
চোখের যত জল প্রতীক্ষার সুদীর্ঘ সব রাত অম্ল-মধুর ক্ষণ
দিয়েছিলে তুমি যা উপহার মুছে যাবে ধূয়ে যাবে যেমন করে ধূয়ে যায় পৃথিবী
অঘোর বর্ষণের পর।

আহা যেন কতো যুগ যুগ ধরে
এই অবনীর পরে—

জানতে যদি চাও
আমার ছো্ট তরী হয়ে যাবে যে ফেরারী—তোমার বিহনে..
এ টুকু বলতে পারি—ঠিক তেমন করেই চাই
আগেরই মতন করে—
যেমন করে তৃষিত চাতক যেন তীর্থের কাক বৃষ্টির কামনায়।

সারা পৃথিবীতে তীব্র তাপদাহ চলছে
যেন তুমি যে মোর পাশে নাই সেই কারণে।
চলো না দুজনে ভালোবেসে বৃষ্টি নামাই
প্রশান্তির এক পশলা বৃষ্টি— মোরা দুজনে যেন কপোত কপোতি
তবুও যেতে যদি চাও— যাও !!!

মনে রেখো শুধু আমায় পাবে না খুঁজে এই ক্ষণিকের ধরনীতে
মরা মাছের চোখের মত মরে পড়ে রবে এ হৃদয়
অক্সিজেনের মতো তোমাকে যে চাই—অপ্রগলভ ভালোবাসায়…
এসো গো মোর কাছে— ভালোবেসে চলো না দু’জনে . বৃষ্টি নামাই



সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×