তুমি কী চাওনা ভিজিতে?
২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোর ভালোবাসা 
তোর ভালোবাসা বুকে লয়ে
আরও একশো বছর বেঁচে থাকা যায় অনায়াসে
আরও ভালোবাসা পেলে
লিখে দেবো আরও এক সহস্র কবিতা
তুই আমার হলে আমরা হবো মুক্ত বলাকা
বাংলার উন্মুক্ত প্রান্তরে
তুই নরম উর্বর সোঁদামাটি হলে আমি হবো লাঙলের ফলা
এভাবেই স্বপ্ন জাল বুনে কেটে যায় বেলা..তুমি কী চাওনা ভিজিতে?তুমি কী চাওনা ভিজিতে আমাদের পঁই পঁই প্রেমে
প্রচণ্ড গরমে যেন ত্রাহি ত্রাহি ক্ষণ
তবুও তুমি কাছে এলে যেন জুড়িয়ে যায় মন
যেন এক বুক সুখ বয়ে বেড়াও মম হৃদয়ের করা নাড়াও ক্ষণে ক্ষণে
দাও সুখ এক বুক ধুকধুক কারণে অকারণে
শরতের আকাশে থেকে থেকে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা
অদ্ভুত সুন্দর তুমি যেন এক বসন্ত কাফেলা
তুমি যেন দাবদাহ সরিয়ে সুশীতল নদী
আমি নৌকো মাঝি দৃঢ় প্রত্যয়ে
তুমি কী তবে বসন্তের ফেরিওয়ালা এই প্রাণে
তোমাকেই ভাবি তাই সারাক্ষণ আমি আনমনে
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুন