আমিহীন তোমারও কী হয় তেমনই অনুভব?
০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কী লিখবো ভাবছি বসে!
কি হবে এতো লিখে?
তবু লিখি কিছু কথা যে এমন আছে
বার বার বলতে ইচ্ছ্বে করে;
শুনতেও যে ভালোলাগে খুব।
তুমি যদি ভেবে থাকো উপদ্রব
সে তোমার খুশি
ভালোবাসেন যে স্বয়ং ঈশ্বর ।
আমায় ঘৃণা করো কী না
করতে পারো — সে তোমার খুশি
মনে রেখো ধ্বংস ডেকে আনে তা।
ক'জনে পেরেছে বলো বলে দিতে অকপটে
ভালোবাসি শুধু তোমায়—
তোমায় সঙ্গে লয়ে একজীবন
কাটিয়ে দেয়া যায় অনায়াসে;
স্বরচিত কবিতায়।
এখনো যে বলি এসো হে সখা
হৃদয়ে আমার, এইখানে যেথায় তোমার বাস;
দীর্ঘ বরষ মাস।
এসো হে নবান্নের উৎসবে
ফাগুনের আগুন সন্ধ্যায়
অথবা হেমন্তে সকালের শিশির মেখে পায়।
আমি শুধু লিখে যাই তুমিও যে পড়বে তাই
আমার মনের কথা, হৃদয়ের ব্যাকুলতা
তবুও কত কথা না বলা থেকে যায়
একদিন হয়তো বলা হবে প্রগাঢ় অনুভবে
তুমি কড়ায় গন্ডায় বুঝে নেবে সব;
তুমিহীন জীবনের অসারতা
আমিহীন তোমারও কী হয় তেমনই অনুভব?
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুনএই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।
বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন