আমি যদি যেতে নাও পারি !!!!
২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যদি যেতে নাও পারি
তুমি যাবে, তোমরা যাবে..
যদি আমি নাও গিয়ে থাকি
সেইখানে আমায় খুঁজে পাবে।
তুমি দেখে নিও — কেউ না কেউ বলবে আমার কথা আমাদের কথা;
তোমার প্রতি আমার প্রেম হৃদয়ের ব্যকুলতা। হয়তো দুচোখ ভরে যাবে অশ্রুজলে
তারা কইবে আমার কথা— আমাদের কথা
অবাক শিহরণে ওগো তুমি পাবে আমায় সেথা।
শত ব্যস্ততার মাঝে পাখির কলরবে-- অবাক নিরবতায়
তুমি পাবে খোঁজে আমায় সেথা।
তোমার প্রেমে যে আমার একাগ্রতা, মরীচিকাতো তা নয়।
বুক পকেটে সযতনে লুকিয়ে রাখা তোমায় নিয়ে লেখা সতেজ কবিতা
এই তো সেদিন, কখনো কী তা মিথ্যা হতে পারে নিরুপমা প্রিয়তমাগো
—তোমার প্রতীক্ষা।
তোমার আমার প্রেম যে ব্লগের হাজার পাতা লক্ষ লক্ষ পাঠ
পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোকবর্তিকা।
অসংখ্য জোনাক জ্বলা চোখ, আর জেগে থাকা বিনিদ্র সব রাত
তোমার জন্য ছিল একটি ছোট্ট উপহার মোদের অভিসারে
এক বুক শূণ্যতা নির্জনতা হতাশা সঙ্গে করে শত মানুষের ভীড়ে
সেই একলা নীড়ে ফেরা!
ভালোবাসা যে ভীষণ ছুঁয়াচে- তুমি দেখে নিও তুমি পাবে আমাকে সেথা,
আমি যদি নাও যেতে পারি! তুমি যেও— তোমারা যেও সেথা
মৃত্যু শাসিত জীবনে মানুষ কদিন বাঁচে বলো? এবার হোক দেখা।
রচনা কাল 15 জানুয়ারি, 4:35 PM
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন