somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মদিনে আমার জন্মদিনের তিনটি কবিতা

২৫ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিদ্রোহী কবির জন্মদিনে
------------------------

হে সাম্যের কবি
মানবতার ভারসাম্যহীন এই পৃথিবীতে
এইদিনে জন্ম তোমার পরাধীন বাংলায়
আজ তোমার স্তুতি বন্দনা করি
মানুষ নামের অমানুষ যারা
যারা ভীষণ লোভী অত্যাচারি
তাদের জন্য তুমি ছিলে অকূতভয় রণতূর্য
ধর্মের মুখোশধারী নির্বিচারে যারা শোষণ করে
মানুষের বুকের তাজা রক্ত
যারা হত্যা করে বিবেকবোধ আর মানবতা
ধর্মের নামে অধর্মই যাদের কর্মযজ্ঞ
তোমার কবিতায় বিনাশ, তারা যে পাপাচারি
হে প্রেমিক হৃদয় বিশ্বমানবতার মূর্ত প্রতীক
স্বাধীনতার চেতনার ধ্বজাধারী অগ্রপথিক
পরাধীনতার শৃঙ্ক্ষল ভাঙার অবিনাশী কাব্য স্রষ্টা হে
লও সালাম,
হে নজরুল হে অগ্রজ হে প্রলয় শিখা
হে বিদ্রোহী হে অগ্নিবীণা তোমার জন্মদিনে
তোমারে স্মরি আমরা যে চির ঋণী
তোমার কাছে চিরদিনই
তুমি আছো তুমি থাকবে
তুমি যে দিক্বিজয়ী বাংলার উন্মুক্ত প্রান্তরে..

আমার জন্মদিনে
--------
আমার জন্মদিনে
ভাবছি বসে আনমনে
মোদের প্রেমের ইতিবৃত্ত
যে দারুন এক দুঃসময়ে
তোমার আগমন যেন
হাজারো ব্যথার মঝে
স্বন্তনার প্রলেপ হয়ে
তুমি যেন মোর আনন্দ আশ্রম
ভীষণ খেয়ালী কিশোরী বালিকা
কত কিছুই তো হলো
মোদের ঘিরে
এতো আলোচনা পর্যালোচনা
এতো এতো শুভকামনা
বসন্ত হাওয়ায় মিশে
বর্ষার বৃষ্টি ছুঁয়ে
আনন্দ কষ্ট ক্লেশে
শরতের কাশবনে সাদা মেঘের ভেলায় ভেসে
তোমার হৃদয়ে এতো যে রক্ত ক্ষরণ
প্রেম সাধনা প্রেম নিবেদন
এই দিনে জন্মেছিলাম বলেই
মোরা দুজন যেন হংসমিথুন
এই খানে গোপন অভিসারে
এতো কবিতা এতো যে গান
এতো এতো কবিয়ানা
এই দিনে জন্মেছিলাম বলেই
আর তুমিও ছিলে
মোরা যেন একটি পাখির দুটি ডানা
তুমি শুধু আমায় খুঁজো
ভালোবাসা বলতে আমায় বুঝো
আমিও যে ভালোবাসি শুধু তোমাকে
মোরা দু’জন চাতকচাতকী
এই দিনে জন্মেছিলাম বলেই
অপার মিথোজীবিতায় তুমি আমি
যে বেঁচে আছি।

অবিণাশী
--------------------
ভোরের স্নিগ্ধ কোমল আলো
আজ আমার এই হৃদয় জুড়ালো
একটা দিনের শুভ সূচনা যেন হলো
তাই লাগছে ভীষণ ভালো।
এমন মধুর দিনে দুঃখ ভরা মনে
ভাবছি শুধু মোর জনকের কথা
এবারই যে প্রথম তিনি হীন আমার জন্মদিন।
আকাশ যেন তাই কাঁদে দুঃখ ভরা মনে
তিনিই ছিলেন সবচেয়ে বেশি খুশি
এইদিনে পৃথিবীতে আমার আগমনে।
এই খানে চিরদিন কেউ তো থাকে না
বাবার মতন সবাই যে চলে যায় ,
না ফেরার দেশে রেখে যায় শুধুই স্মৃতি তুমি যে বেদনা।
একদিন বাবার মতন আমিও যে চলে যাবো
স্মৃতির ভস্ম আর হাজার খানেক কবিতা রেখে যাবো
মনের ভুলে হয় তো কোন দিন তুমিও পড়বে তা
ফুলের মতই সুবাস পেয়ে তাতে হয়তো হবে করুনা
বরুণা সেদিনও যেন ভালো থাকো সতত মম এই কামনা।
এখনও যে আছি বেঁচে এখনও যে নই অধরা
অপ্সরা হতে পারো সুদীর্ঘ এক ইতিহাস
হতে পারো প্রলয় শিখা বৃত্ত ভেঙে
কাছে টেনে নেয়ার অমোঘ শক্তিধর সুদৃঢ় বিশ্বাস
অথবা হতে পারো একাকিত্বে নিমগ্ন এক সাধক
অপ্রগলভ প্রেমের আরাধনায় সতত নিবেদিত প্রাণ
এই খানে চিরদিন কেউ তো থাকে না
থেকে যায় শুধু অন্তহীন যাত্রার মিথোজীবিতার
অবিণাশী সৃষ্টি কাব্য সম্ভার।


সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×