somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সুপ্রভাত শুভ নববর্ষ ২০২৪ তোমারে...

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অতীতের ব্যর্থতা গ্লানি ভুলে
নতুন শপথে দৃপ্ত প্রত্যয়ে
এগিয়ে যেতে হয় সকলে,
নতুন বছরে প্রথম সূর্যোদয়
সে কথাই যায় যেন বলে।

রাতের সব আঁধার দূর হয়
কুয়াশার আভরণ বিদীর্ণ করে
বছরের এই নতুন সূর্যোদয়,
তাই যেন এ্ক অনন্ত প্রেরণা
অমিত সম্ভাবনাময় নতুন সূচনা।

থেমে গেছে যে নদী মাঝপথে
আবারও যে হতে পারে সচল,
ভেঙে গেছে যে হাত দূর্ঘটনায়
আবারও হতে পারে কর্মচঞ্চল
ব্যর্থ হয়ে গেছে একবার যে জীবন
ক্রমাগত চেষ্টায় হতে পারে সফল।

মানুষের জীবন অমিত সম্ভাবনাময়
তাই দূর্ভাবনা সংশয় আর নয়
শুধু অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে
দৃপ্ত শপথ লয়ে এগিয়ে যেতে হয়।

হে স্রষ্টা, অন্তর্দ্রষ্টা রহিম রহমান
আমাদের প্রচেষ্টা যেন স্বার্থক হয়;
প্রেম যেন সতত রয় বহমান
কাঙ্ক্ষিত ঠিকানায় সুনিশ্চিত পরিণয়ে।
এসো হে নতুন বছরের রবির আলো
এসো হে কল্যাণ, মানবতার জয়গান।
দূর করো সব হতাশা আঁধার কালো
আমাদের চলার পথে, করো দৃপ্তিময়;
বাংলায় যেন শান্তির ফুয়ারা ছোটে
পৃথিবীর বুক থেকে যুদ্ধ বিগ্রহ বৈষম্য
যেন দূর হয় চিরতরে।

আ্মাদের সকলে যেন সফল হতে পারি।

সুপ্রভাত শুভ নববর্ষ হে.তোমারে,
স্বপরিবারে তোমাদের সকলের তরে।
বাঁধ ভাঙার আওয়াজে যেন ভেঙে যায়
অযাচিত সব বাঁধা মোদের বিজয় উল্লাসে,
সকল অনিয়ম শৃঙ্খল যেন ভেঙে পড়ে
হ্যাপি নিউ ইয়ার টু জিারো টু ফোর,
তোমার আমার প্রেমের মেটাফোরে
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে প্রগাঢ় বিশ্বাসে
অতীত গ্লানি ব্যর্থতা না পাওয়ার বেদনা
ভাঙা কাচের মতো ভেঙে হয় যেন চূর ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×