somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

একটি কালো রাত্রি ও সুপ্রিয় স্বাধীনতা হে !

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটি কালো রাত্রি

স্বাধীনতার অমিত সম্ভাবনার একটি কলি
ফোঁটবে বলে, কত বাঙালি যে হলো বলি।
পাকহানাদারের নির্মমতায় বয়েছিলো রক্তনদী
তারা চাইছিলো মৃত্যুর নিশ্চিৎ খবর
সকল বুদ্ধিজীবীর;
চিরোপরাধীন মেধাশূন্য অথর্ব একটি জাতি।
তারা গুনছিলো রক্তাক্ত লাশ
আকাশের তারা গুণার মতোই অগণিত।
সেই আঁধার কালোরাতে ইতিহাসের নির্মমতম নৃশংসতায়
সে রাতে ডাকেনি কোন বসন্ত কোকিল;
বুলেট বিস্ফোরণে রাতের নিরবতা ভাঙে যেন অশুভ ছায়া নামে।
স্বামীহারা সন্তানহারা ভাইহারা রমনীর আর্তনাদে
তপ্ত বুলেটের প্রকট বিস্ফোরণে শব্দগুলো হাওয়ায় যায় মিলিয়ে
ক্ষুব্ধ স্বদেশমাতৃকা সে রাতে লাশের মিছিল বধ্যভূমি
হানাদারের নির্মম তান্ডবে শোকের সাগর রক্তনদী।
কেউ যেন বাঁচে না আর এমন নীলনকশার বাস্তবায়নে
স্বাধীন স্বার্বভৌম দেশের দাবিতে যারা ছিলেন সোচ্চার
পরাধীনতা মানব না আর, তাদের লাশের উপর
জেগে ওঠে একটি চেতনা, আরও দৃঢ় প্রগাঢ়
অমোঘ শক্তিতে, থমথমে নিরবতায় ঝড়ের পূর্বাভাস যেমন
সারা দেশ জুড়ে প্রাণের দাবি, দাবির গণজোয়ার
মুক্তি চাই্ স্বাধীনতা চাই
আর নয় পরাধীনতার শৃঙ্খল
রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেবো
তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ…
ঘুরপাক খায় সাড়ে সাত কোটি বাঙালির স্নায়ুতে মননে মগজে।


সুপ্রিয় স্বাধীনতা

সুপ্রিয় স্বাধীনতা হে! তোমারে ছালাম
তোমার জন্য রক্তপ্লাবণ একাত্তরে
তোমার জন্য কলম ছেড়ে অস্ত্র ধরা
ফুলশয্যা ছেড়ে যুদ্ধের ময়দানে
টগবগে যুবক— বীরাঙ্গণা হলো তরুনী
তোমার জন্য সন্তানহারা জননী
তোমার জন্য স্বামী হারা রমনী
তোমার জন্য বাঁচা মরা—
তোমার জন্য বঙ্গবন্ধু ভাসানী
আজীবন সংগ্রামে মিছিলে রাজপথে কারাগারে;
তোমার গন্ধে উন্মাতাল আত্নবলিদানে উন্মুখ সতত
সাড়ে সাত কোটি বাঙালি ।
সুপ্রিয় স্বাধীনতা হে, লও ছালাম ।
তুমি তাই প্রাণের চেয়েও ঢের বেশি প্রিয়।
তোমার জন্য মরেছে যারা,
রক্ত দিয়ে গড়েছে যারা,
বীরের মতো লড়েছে যারা,
অসম লড়াইয়ে সম্মুখ সমরে— তাদের তরে
জানাই ছালাম— পরম শ্রদ্ধাভরে
যুদ্ধ করে স্বাধীনতা লাভের এমন নজির
যে আর একটিও নাই— এই বসুন্ধরায়
আমরা তাই যে বীরের জাতি
বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে ।

সুপ্রিয় স্বাধীনতা হে,
তোমার চেয়ে অধিক প্রিয় আর কিছু নাই
স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ বাংলাদেশ
আমোদের সবার স্বপ্ন তাই ।
















সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×