
আমাদের এই পথ চলা
ঝর্ণার মতো— নদীর মতো
আমরা পৌঁছে যাবো কাঙ্ক্ষিত গন্তব্যে
আমরা থামবো না, মানবো না যে কোন বাঁধা
আমরা করিনা পরওয়া আশঙ্কার গোলক ধাঁধাঁ
বাঁধ ভাঙার উচ্ছাসে— অগাধ বিশ্বাসে
মোদের এই অবিরাম ছোটে চলা।
আমরা যে সতত কর্ম তৎপর
আমাদের দমাতে পারবে না কেহ
সত্যের চর্চা হতে অন্যায়ের বিরুদ্ধে দৃপ্ত প্রতিবাদে।
আমাদের পদাঘাতে ভেঙে যাবে— সব অপশক্তি
আমরা যে মুক্ত বিহঙ্গ উচ্ছ্বল চঞ্চল ছলাৎ ছলাৎ জলতরঙ্গ।
আমরা জ্বালবো আলো, কুসংস্কার অন্ধকার দূরে ঠেলে
আমরা উন্মুচিত করবো সম্ভাবনার— সকল দ্বার।
মানুষ বাঁচে কর্মমাঝে কীর্তিমানের নেই যে মরণ
আমরা করবো তাই কীর্তিমানের জীবন বরণ
আমরা আলোকিত করবো ভূবন— এই করেছি পণ
আমাদের এই ছুটে চলা অবিরাম
আমাদের লয় নেই ক্ষয় নেই আছে শুধু সৃষ্টি
বর্ষার বর্ষণে আছে শুধু রহমতের বৃষ্টি
অনন্ত প্রচেষ্টায় আমরা হবো যে মহিয়ান গড়িয়ান ।
উৎসর্গ : শায়মা
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



