somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলেকজান্ডারের দ্যা গ্রেট এর অন্তিম ৩ ইচ্ছা এবং শিক্ষা

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আলেকজান্ডার দ্য গ্রেট, বিশ্বের বুকে মহান বীর খেতাবে পরিচিত। যুদ্ধের ময়দানে বীরত্ব দেখিয়ে জয় করেছিলেন রাজ্যের পর রাজ্য। বহু দেশ জয় করে অসুস্থ এই মহান বীরের এক পর্যায়ে বোধোদয় হলো; এতদিন তার অর্জিত সম্পদ, শক্তিশালী সৈন্য, সীমানা, ধারাল অস্ত্র সবকিছুই মূল্যহীন!

আলেকজান্ডারের মনে তখন একটিই ভাবনা- মৃত্য নিকটবর্তী এবং তিনি আর তার নিজ দেশে ফিরে যেতে পারবেন না। তখন আলেকজান্ডার তার সৈন্যকে বললেন, ‘আমি খুব তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাব। আমার অন্তিম তিনটি ইচ্ছে আছে, তোমার শুনে রাখা দরকার।’

সেনা কর্মকর্তা অশ্রুসজল চোখে আলেকজান্ডারের কথায় সম্মতি জানালেন। তখন আলেকজান্ডার বললেন, ‘প্রথম ইচ্ছে; আমার মরদেহ যেন একজন চিকিৎসক বহন করে দেশে নিয়ে যান।’

কিছুক্ষণ পর তিনি শ্বাস নিয়ে আবার বললেন, ‘আমার দ্বিতীয় ইচ্ছে হলো; যে পথ আমার সমাধি পানে গেছে সেই পথে আমার অর্জিত সব সোনা, রুপা, নামী-দামি জিনিসপত্র ছড়িয়ে দিবে।’

কিছুক্ষণ বিশ্রামের পর আবারও আলেকজান্ডার বললেন, ‘আমার তৃতীয় এবং শেষ ইচ্ছে হলো; কফিনের ভেতর থেকে আমার দুই হাত বাইরে রাখবে, যা দেখে লোকজনের মনে প্রশ্ন জাগবে কিন্তু কেউই তা করার সাহস করবে না।’

এরপর আলেকজান্ডার দ্য গ্রেটের প্রিয় সৈন্য তার হাতে চুম্বন করলেন এবং বললেন, ‘আমরা অবশ্যই আপনার এসব ইচ্ছে পূরণ করব।’ কিন্তু মাই ম্যাজিস্টি, আপনি অনুগ্রহ করে বলবেন, ‘কেন আমরা এসব করব?’

গভীর আপ্লুত প্রশ্বাসে আলেকজান্ডার বললেন, ‘যে তিনটি বিষয় আমি শিখেছি, তা যেন সবাই বুঝতে পারে।’

এরপর তিনি তার তিনটি ইচ্ছেপোষণের ব্যাখ্যা দিলেন। আলেকজান্ডার বলেন, ‘আমার কফিন চিকিৎসককে বহন করতে দিও, যাতে লোকেরা বুঝতে পারে একজন চিকিৎসক কখনোই রোগীকে সুস্থ করতে পারেন না, বিশেষত যখন মৃত্যু তাদের নিকটে এসে পড়ে। তখন চিকিৎসক থাকেন ক্ষমতাহীন। আমি আশা করি, এ থেকে মানুষ তার জীবনের মূল্য বুঝবে।’

দ্বিতীয় ইচ্ছের ব্যাখ্যায় আলেকজান্ডার বলেন, ‘পথে ছিটানো সম্পদ দেখে মানুয় বলুক, বেশি সম্পদ ব্যয় করায় আমরা তাকে (আলেকজান্ডার) পছন্দ করি না। আমি সারা জীবন অঢেল সম্পদ ব্যয় করে কাটিয়েছি। আর এই সম্পদ ব্যয়ের মধ্যদিয়ে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট করেছি।’

আর তৃতীয় ইচ্ছে কফিন থেকে হাত বাইরে রাখার বিষয়ে আলেকজান্ডার দ্য গ্রেট বলেন, ‘এ থেকে জনগণ জানুক- আমি শূন্য হাতে পৃথিবীতে এসেছি; আবার যাওয়ার সময় শূন্য হাতেই ফিরে যাচ্ছি। কিছুই নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই।’

প্রিয় সৈন্যের সঙ্গে কথপোকথনের এক পর্যায়ে চোখ দুটি বন্ধ হলে পরিসমাপ্তি ঘটে বীরত্বের কারণে ইতিহাস হয়ে থাকা আলেকজান্ডার দ্য গ্রেটের। একই সঙ্গে মানুষের জন্য তিনি রেখে যান কিছু শিক্ষণীয়;

সময় সব সম্পদের চেয়ে মূল্যবাদ। কারণ এটি খুবই সীমিত। আমরা আমাদের সম্পদ বৃদ্ধি করতে পারি কিন্তু সময় বাড়াতে পারব না। সুতরাং আমরা কাউকে সময় দিলে প্রকৃতপক্ষে তাকে আমার জীবনের একটি অংশই দিয়ে দিচ্ছি। এটি আর ফিরে পাওয়ার সুযোগ নেই। আমার সময় আমার জীবন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×