somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিতৃত্ব: উপভোগ্য, অনুচিত

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



#১
রেল ইশটিশানে বসে আছি অনেক্ষন ধরে। লাইন ক্লিয়ার না থাকায় ট্রেন আগের স্টেশনে দাড়িয়ে আছে। আমার সাথে বসে এক ভদ্রলোক মোবাইলে কথা বলছেন। তার বাচ্চার সাথে। নতুন বাবা। সম্ভবত বাচ্চাটি এখনও ভালভাবে কথা বলতে শিখেনাই।

প্রায় তিন মিনিট ধরে বাপ-বাচ্চার কথা চলতেছে, বাপ এদিক থেকে বাবাআআ.. বলে, ওদিক থেকে বাচ্চাও বাপকে নকল করে। বাপের কাছে কি মজা জানি লাগতেছে, একবার বাবা...একবার আব্বু, একবার বাবায়া... চলতেই আছে। সম্ভবত উনি এমূহূর্তে পৃথীবির সবচে সুখী মানুষ।

পুরুষ মানুষকে জীবনের প্রথম ধাপে ঘরের মায়াজালে বন্দী করে রাখে তার বাবা-মা, যৌবনে স্ত্রী, মধ্যবয়সে বাচ্চা-কাচ্চার টান। নয়তো কবেই পৃথীবী ধ্বংস করে দিতাম আমরা!!! মাঝে-মাঝে জীবনটা আসলেই সুন্দর হয়ে ধরা দেয়।

ওনার এতো সুখ দেখে হঠাৎ কেনো জানি বাবা হয়ে উঠতে মনটা কেঁদে উঠলো। :(( আপনাদের আশে পাশে মা হতে রাজি আছে এমন কোন শিক্ষিত, মার্জিত, সুদর্শনা কইন্যা থাকলে খবর দিয়েন তো!

#২
লেট এ ট্রেন এ আসায় বিকালের নাস্তা হয়নি। ট্রেণে ডিমওয়ালা কে পেয়ে ভালোই হলো। ১০টাকায় একটা ডিম। খেলাম, কিন্তু পানি নাই! যাই হোক রাতের সাড়ে ৮টায় গন্তব্যে নেমে ষ্টেশনের প্ল্যাটফর্মের পাশের এক দোকানে ডাব খেতে নিলাম। এমন সময় দুটো বাচ্চা এসে বলে
-কাকা, আরারে এক প্লেট চটপটি কিনি দন, খাইতাম।
:কেয়া? ভাত ন হ? ....কেনো ভাত খাও নাই?
-না! ঘরত ভাত নাই
:তুয়ার ল ইবে হন? ....তোমার সাথে এটা কে?
-আঁর ছোড ভাই।
লই দন না, পেটড ভুক লাইগ্গে ...কিনে দেন না, পেটে ক্ষিধা লাগছে।

একটু মায়াই হলো। দোকানদারকে বললাম একপ্লেট চটপটি দিতে। কিন্তু বেচারাদের ভাগ্যটাই খারাপ। সন্ধ্যার পরেই চটপটি শেষ। তো কি আর করা, ওদের কে বললাম চটপটি শেষ, চিপস খাও। একবার রাজি হলো বটে! আবার বলল না, অন্যকিছু দেন। শেষে একটা ১৫টাকা দামের একটা ঝাল পেটিস নিয়ে দিলাম।

এরপর দুইজন চলে গেলো। আমি ডাব খাওয়ায় মন দিলাম।

হঠাৎ দেখি কান্নার শব্দ। একভাই অন্যভাইকে পিটানি দিছে! ঝগড়ার মূল কারণ ঐ ঝাল পেটিস!! একজনের ভাগে বেশী পড়ে যাওয়ায় কমভাগপাওয়া জন ক্ষেপে অন্যজনকে বেদম মাইর দিলো। খাওয়া তো দূরে থাক লেগে গেলো দুইভায়ে মল্লযুদ্ধ।

আমি আমার মতো করে ডাব খাওয়া শেষ করে বিল দিয়ে চলে এলাম। যখন আসছিলাম তখনও পেছন থেকে ভেসে আসছে দুই বাচ্চার অশ্লীল গালিগালাজ!! এরাই হয়তো একদিন পিচ্চি হান্নান অথবা এরশাদ শিকদার হবে। #:-S যে লোকটা এদের জন্ম দিয়েছে, তার বাবা হওয়া মোটেই উচিত হয়নি। বরং পৃথীবির জন্যে ক্ষতিকর হয়েছে।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×