ডাইনিং-এর ডাল
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু আগে বি আই টি নিয়ে একটা লেখা পড়লাম। মনে পড়লো অনেক অনেক দিন আগে আমিও এভাবেই ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম চট্টগ্রাম বি আই টি - তে। সেটা ছিল আমার জীবনের প্রথম বারের মত হস্টেল-এ যাওয়া। আমরা চার বন্ধু ছিলাম ছাত্রলীগ-এর এক নেতার রূম-এ। যাই হোক, রাতে খেতে গিয়েই ঘটলো সবচেয়ে মজার ঘটনাটা। আগেই বলেছি, এর আগে আমি কখন-ই হল-এর ডাইনিং দেখিনি। ওখানে গিয়ে দেখি ছাত্র এবং অতিথি, সবাই এক-ই কাউন্টার থেকে খাবার কিনবে। খাবার মানে মাছ-মাংস -এর তরকারি কিনবে। ভাত রাখা আছে টেবিলে। আর আছে দুই টা বড় বড় বাটি, ..দুইটাতেই তরল পদার্থ। একটাতে একটা চামচ্ রাখা আছে। আমি মূরগীর একটা তরকারি কিনে টেবিল থেকে ভাত নিলাম। তারপর চামচ্ দিয়ে নেড়েচেড়ে প্রথম বাটি -র তরল টা দেখলাম। একই ভাবে চামচ্ দিয়ে 2য় বাটি-টাও দেখলাম। পছন্দ হোলো না কোনটাই। তাই চামচ্ টা 2য় বাটি-তে রেখে একটু দুরে গিয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকলাম। এসময় এক ছাত্র এসে 2য় বাটি থেকে এক চামচ্ তরল নিয়ে আরেক টেবিল-এ খেতে বসে গেল। আপনারা এতক্ষনে নিশ্চয়ই বুঝে ফেলেছেন ঘটনা টা কি ঘটেছিল? প্রথম বাটি যেটাতে চামচ্ রাখা ছিল, সেটা ছিল ডাল-এর বাটি। আর আমি যেটা-তে চামচ্ রেখেছিলাম, সেটা ছিল ময়লা পানি। দুটো দেখ্তে একরকম হওয়াতেই যত গোলমাল। সেটা অবশ্য আমি জেনেছিলাম পরে আমার বন্ধুদের কাছথেকে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন