গতকাল রাতে আমার এক বন্ধুকে বলেছিলাম আমার চরিত্র বিশ্লেষণ করতে। আমার বাজে দিক কী কী তা বের করতে...। অনেক কথার সাথে সাথে (অনেক মন্দ দিক, আমি মানুষটা যথেষ্ট ভাল নই) সে বলেছিল তুমি বড্ড ছেলেমানুষ...।
মানুষ আদর করে বন্ধু কে এই কথা বলতে পারে, কিন্তু আমি জানি, সে বিরক্ত হয়েই আমাকে এ কথা বলেছে...।
পাঠকেরা চরম বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি। লেখার শিরোনাম এর সাথে কোন মিল ই নেই আমি ব্যাক্তিগত গল্প ফেঁদে বসেছি...। সেইসব পাঠকদের হতাশ করেই বলছি,আজ ব্যাক্তিগত গল্পই বলব...।
আমার কাছের মানুষেরা জানেন, আমার মাঝে Exam fitness নামক জিনিস টা এক্কেবারে নেই। পরীক্ষা আসলেই আমার Psychological সমস্যা দেখা যায়। এইবার পরীক্ষার মাঝে একই ভাবে আমি মানুষের “আত্মকেন্দ্রিকতার’’ পরিমাপ বিষয়ে গবেষণায় মনোনিবেশ করলাম। Facebook এ Selfish বিষয়ক আমার একাধিক Status দেখা গেল। কাছের বন্ধুদের কাছে আমি হাস্যকর বস্তুতে পরিণত হলাম, যে মানুষ ও মানব জাতি নিয়ে আমার এত মাথাব্যাথা। কে selfish তাতে আমার কী এল গেল... এই সহজ কথাটা আমার মাথায় ঢুকল না।
উদাহরণ দিয়ে বোঝাই, একটা Group work, সবাই মিলে করতে হবে। ফরজে কিফায়া আর কি...। আমি আর আমার মত রামছাগল কিছু বন্ধু কাজ টা নিজের মনে করে সমানে করে যাচ্ছি...। আর যারা করছে না, তাদেরকে নিয়ে মনে মনে আমার নেক্সট facebook status সাজাচ্ছি, মানুষ এমন ও হয়!! বন্ধুদেরকে সাহায্য না করে থাকে কিভাবে??? এত্ত Selfish!!!
কিন্তু আমি বা আমার ঐ বন্ধুরা একটা জিনিস কখনই বুঝিনাই, যারা সাহায্য করতে এগিয়ে আসছে না, তারা কি আদৌ আমাদের কে বন্ধু মনে করে??? কিংবা এই কাজটার প্রতি টার দায়িত্ব কতটুকু?
এই কথাগুলো চিন্তা করলে কিন্তু Facebook এর পাতা ভরে উঠত না। আমরা সবাই নিজের জন্যেই। কামিনী রায় এর ধারনার চেয়ে ডারউইন সাহেবের ধারনা বেশি সমাদৃত। হ্যাঁ পাঠক, ঠিক ই ধরেছেন, Survival of the fittest.. সারভাইভ করার জন্যে সব হালাল। Selfish হওয়া তো মামুলি ব্যাপার...।
একটু আগেই বলছিলাম আমি মানুষের সব বিষয়েই ঐ selfishness খুজতে লাগলাম। আর আশেপাশের সবাইকে প্রায় একই গোয়ালের বাসিন্দা হিসেবে আবিস্কার করলাম। আমার আশেপাশে প্রায় সবাই Selfish… হা হা হা হা।
সবার চরিত্র তো উন্মোচন করে ফেললাম, এবার নিজের দিকে তাকাই...। এত্ত selfish থাকা সত্ত্বেও আমার মতে, আমার আশেপাশে কিছু non selfish আছে। আমার খুব ভরসার স্থান হল তারা। আমার একটু মন খারাপ হলেই, তাদের কাছে ঘ্যান ঘ্যান করি। আমার খুব কাছের বন্ধু তারা। এই আমার মত বোকার হদ্দ মানুষটার সব কথা মন দিয়ে শুনে সান্তনা দে্বার চেষ্টা করে। বোঝায় আমাকে জীবনটা অনেক কঠিন, এত ভাবলে চলে? লড়াই করে টিকে থাকতে হবে...।
আমি শান্ত হই। তারপর ভাবি, আমি নিজেও কি Selfish নই?? আমার সামান্য মন খারাপের জন্যে প্রিয় বন্ধুটার পরীক্ষার মূল্যবান সময় নষ্ট করলাম। আমার ঘ্যানঘ্যানানি শুনতে গিয়ে তারও বিরক্ত লাগে...। শুধু ভাল বন্ধু বলে সব সয়ে আমাকে, আমার পাগলামিকে প্রশ্রয় দিয়েছে...।
শেষে আমি যে Hypothesis এ পৌঁছলাম, তা হল আমরা সব্বাই Selfish, সবাই। কিন্তু স্থান কাল পাত্র ভেদে...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

