হয়তোবা ভালবাসিনি, সবই ছিল ছলনা কিংবা অভিনয়...
চোখের চাহনি, কিংবা ঠোঁটের কোণে এক চিলতে হাসি
তোমার মত মর্কটের জন্যে যথেষ্ট, প্রয়োজন নেই আবেগ রাশি রাশি
ভালবাসবে আমায়? পেলে আমার সত্যিকারের পরিচয়??
হয়তোবা ভালবাসিনি, সবই ছিল মোহ-
অর্থ কিংবা শরীরের ,আমার মত মানুষের মন নেই, আছে শুধু ,াড়না
বল তাহলে, মনই নেই ভালবাসব কিভাবে?
আরেকটা কথা, পোষা কুকুর কে কেমন করে ভালবাসা যায়??
তবুও এই প্রেম-প্রেম খেলাটা আমার বেশ লাগে
শেষ করে দিওনা আগেভাগে,
জানোই তো আমি কেমন...
আবেগ শূন্য পশুর মতন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

