•এমন ক্ষমা করোনা, যে ক্ষমাকে দুর্বলতা হিসাবে গণ্য করা হয়, বরং সেই ক্ষমা করো, যাকে আল্লাহর গুণের অনুসরণ হিসেবে গণ্য করা যায়।
•বুড়ি চাঁদ যাক আজ বেনো জলে ভেসে........
আমাদের চাঁদ দরকার নেই, রুটির খুব অভাব.....।
আজ জ্যোৎস্নার নদী পার হয়ে ঝলসানো রুটির ঝুড়ি আনব...চলো সবাই...।
•আমি প্রতিদিন ভাবি ''ভাল'' হয়ে যাব, কিন্তু ''ভাল'' হওয়া আর হয় না......। যে ''আমি'' সেই ''আমি'' ই থেকে যাই- রোজ, প্রতিদিন।
•তোমাকে ভালসাসার মত মহৎ আমি নই, আমি খুব সাধারন মানুষ...। তাই আমি তোমায় ঘৃণা করি, তরুণী যেমন তেলাপোকা কে ঘৃণা করে, তারচে বেশি...
• কিছু অপ্রত্যাশিত ভালবাসা, কিছু জমানো অভিমান,
কিছু অলীক স্বপ্ন, কিছু অনাদৃত আবেগ,
কিছু অস্থির সময়......।
জীবন টা বেশ তো......।
•সব কিছু generalized করে ফেলা আমাদের স্বভাব হয়ে গেছে...।
পাকিস্তানের supporter মানেই রাজাকার।
ভারতের supporter মানেই দালাল...।
বাংলাদেশের সব্বাই দুর্নীতিবাজ
ভারতের সবাই কুটিল
পাকিস্তান মানেই তালেবান, জঙ্গী...।
কুমিল্লার লোক ভালনা...
বরিশাইল্ল্যা খুব দুষ্ট প্রকৃতির
যশোর এলাকার মানুষ সর্বহারা group এর সন্ত্রাসী...।
এইগুলা কোন কাজের কথা না।
বিবেকবান মানুষ এরকম না।
আমরা মানুষ দেখে মানুষ বিচার করা শিখব কবে?
•কিছু কিছু কষ্ট আছে যেগুলো প্রিয় মানুষদেরকেও বলতে ইচ্ছে হয় না, কিন্তু প্রকৃত প্রিয় মানুষদের উচিৎ সেই কষ্টগুলো জেনে নেওয়া...।
•ছোটবেলায় ক্লাসমেটরা একটাকা দামের চুইংগাম ভাগ করে খেতাম, আর এখন?? সবচে প্রিয় বন্ধুর জন্যও এক পয়সা ছাড় দেই না...। অদ্ভুত।
•ছাইদানী যত দামীই...হোক না কেন, তাতে ছাই ই ফেলা হয়...। সব ছাই ই সমান, আকিজ বিড়ি হোক আর বেন্সন ই হোক...।
•প্রিয় মানুষ তারাই, যাদের যেকোন প্রশ্নের জবাব যেকোন সময় দ্বিধাহীণ চিত্তে দিতে বাধ্য থাকতে হয়, কিন্তু সাধারনত তারা কোন প্রশ্ন করেনা, তারা সব জানে...।
•হাত বাড়িয়ে দিলাম...।
ধরো, নয়তো ফিরিয়ে দাও। অপেক্ষায় রেখনা...।
•মানুষ সব ভুলে যায়, নিজের কৃতকর্ম,অতীত, অন্যের উপকার- সব, শুধু ভুলে না আঘাত, অপমানের স্মৃতি...।
•''ভালবাসা'' খুব দ্রুত বিরক্তি বা ঘৃনায় পরিণত হতে পারে, কিন্তু বিদ্বেষ বা ঘৃনা খুব সহজে ''ভালবাসা''য় পরিণত হয় না (নাটক সিনেমা ছাড়া) বড়জোর বিদ্বেষটা গা সওয়া হয়ে যায়......।।
এইগুলো আমার গতবছরের facebook status, কাজ পাচ্ছিলাম না, তাই পছন্দের status গুলো একসাথে করলাম...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

