একটি কবিতা লিখা হবে-
প্রেম? বিরহ? নাকি দ্রোহের?
নাকি সাদামাটা আটপৌরে জীবনের?
কবি ভাবছেন নীরবে-
একটি কবিতা আজ লিখতেই হবে...।
হলুদ রঙের দামি কাগজ, সরু নিবের কলম সব তৈরী
শুধু কবির মনটাই আজ কেন যেন বৈরী...।
তবু আজ লিখতেই হবে।
আচ্ছা, শুরু করা যাক,
প্রিয়ার কথা বলব? আমার প্রেম?
নাহ, প্রেয়সী ছিলনা কোন কালে, চিরকাল শূন্য ছিল মনের ফ্রেম।
আমার গোপন প্রেম? সে কথা আজ নাহয় থাক...।
বিরহের কথা বলি?
যার প্রেম ই নেই,
বিরহ বিলাস তো তার জীবনে না ফোঁটা ফুলের কলি...।
আজ বরং জীবনের কথা হোক?
জীবন কাকে বলে?
আছে কী দাঁত ভাঙ্গা কোন মানে?
ঐ পুথি খেকো বুদ্ধিজীবি জানে?
জীবন খুব সহজ,
মারো নাহয় মরো
আর কিছু নাহোক,
নিজের জন্যে কিছু কর।
রাজনীতির কথা বলি,
সবাই বলে এ যে ঘোর কলি...।
আমি বলি তা না...।
চুরি করে সব খাও, কে করেছে মানা?
শুধু আমার স্বপ্নে দিওনা হানা।
পাঁচ বছর পরপর,
লোকে বলে এইবার পাল্টাও সরকার
আমি বলি কী দরকার?
যেমন চলছে চলুক না...
পছন্দ না হলে নেমে পড় রাজনীতির ময়দানে,
তা তো নামবে না...
শুধু ফাঁকা বুলি, আর বড় বড় কথা।
আজ তাহলে স্বপ্নের কথা শুনি।
চোখ বুজে কল্পনায় প্রিয়াকে আনি,
তার হাত ধরে স্বপ্নের জাল বুনি
ছোট্ট একটা গ্রামে আমাদের বাস
আনন্দে কেটে যাক মাসের পর মাস
শুধু মাস কেন?
স্বপ্ন দেখায় বাধা আছে কোনও?
তাহলে বছরের পর বছর,
আজীবন, প্রিয়ার হাতটি ধরে
....................................
....................................
তাহলে কবিতার কী মানে?
স্বপ্ন দেখলেই তো হয়...।
স্বপ্ন সত্যি করতে চাই।
আর কিছুই চাওয়ার নাই...।
কবির স্বপ্ন এত সাদামাটা হয়?
শুধু প্রিয়তমা? আর কিছুই নয়?
তাহলে? স্বপ্ন দেখব শোষণহীন, শ্রেণীবৈষম্যহীন সমাজের?
তাই কী হয়? আমি মার্ক্সবাদী বা লেনিনবাদী বিপ্লবী নই
কিংবা সোনার বাংলা, প্রথম-শেষ বাংলাদেশ?
ওইসব স্বপ্ন দেখতে সাহস লাগে, কিংবা ছাত্রদল-লীগ হওয়া লাগে
তাই সে স্বপ্নের আশাও শেষ।।
কবিরা খুব স্বার্থপর, সাধারণ স্বপ্ন দেখে
কি হবে দেশ জাতি মানুষ নিয়ে ভেবে?
তার চেয়ে প্রার্থনা করি শেষে,
সবার স্বপ্ন সত্যি হোক, ভোরের আলো মেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

