somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন আমি থাকব না

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুরা, আমি মানসিক এবং শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ্য। আমার মাঝে মাঝেই মনে হয় যখন আমি থাকবনা, তখন সময়টা কেমন হবে?? সেই জন্যেই এই লেখার অবতারনা। আমার লেখা পড়ে বিভ্রান্ত হবার কিছু নেই, আমি সব্বাইকে খুব ভালবাসি, আরও অনেকদিন একসাথে থেকে মনের মাঝে সুখস্মৃতির পাহাড় জমাতে চাই।তবুও জানতে ইচ্ছা হয় আমি যখন থাকবনা, তখন কে কী করবে, ভাববে...

একদিন, ঘুম ভাঙা ভোরে,

কিংবা অ্যালার্ম বাজা সকালে অথবা রোদ্রতপ্ত দুপুরে

কিংবা বিষণ্ণ বিকেলে--

শোনা যাবে আমি নেই,

পাখিদের নীড়ে ফেরা সন্ধায়-

অমাবস্যার আঁধারে শোনা যাবে,

চলে গেছি আমি।।

সেই থেকে কেউ আর জানতে চাইবে না,

কী দিয়ে ভাত খেলাম,

কি মেনু ছিল বিকেলের নাস্তায়

পরীক্ষার কেমন প্রস্তুতি নিলাম......।

কেউ জানতে চাইবে না আমি কেমন আছি...

কেউ জিজ্ঞাসা করবে না আমার মন খারাপ কী না

কেউ ফোন করে শুনবেনা আগামিকাল ক্লাশের খবর কী

অনেক রাত্রে বাইরে হাঁটতে যাবার জন্যে বলবে না

ক্লাসের আগে ঘুম ভাঙানোর কাতর অনুরোধ করবে না কেউ

আর আমাকে বিরক্ত করবে না কেউ,

একথা ওকথা বলে রাগাবে না কেউ

রাজনীতি, শিক্ষানীতি নিয়ে সারারাত আলাপ হবে না কারো সাথে

কেউ আমাকে ফোন করে জানতে চাইবে না তার ''সে'' র খবর কী

কেউ আর আমার পাগলামি দেখে প্রশ্রয়ের হাসি হাসবে না

কারন?? তখন আমি থাকব না।।

কাউকে আর বলব না '' আমার মন খারাপ''

মেজাজ খারাপ করে চুপ করে বসে থাকব না আর,

ঠাণ্ডা ঝগড়া করা হবেনা-

সারাদিন হাবিজাবি প্রসঙ্গে ঘ্যানঘ্যান ও করব না

কখনো আর বলব না চল ছাদে যাই, ঘুরে আসি ফুলার রোড থেকে

কোনোদিন আর পড়া হয়নি বলে পড়িয়ে দিতে বলবনা কাউকে

পড়াশোনা খাওয়াদাওয়ার খোঁজ নেবনা কারও

হৈ চৈ করে ক্লাসরুম মাথায় তোলা হবে না

কাউকে জিজ্ঞাসা করা হবে না তার প্রেমের কতদূর...।

হঠাৎ করে ঘুরতে যাবনা কোথাও,

আশেপাশের মানুষ গুলোকে তিতিবিরক্ত ও আর করব না

প্রচণ্ড ব্যাস্ততার সময়ও দলবেঁধে খেতে যাওয়া হবেনা বাইরে

চরম অভিমানে মুখ কালো করে ঘুরে বেড়াব না আর

অথবা হাসাহাসি লাফালাফিতে সবাইকে মজা দেয়া হবে না...।

কারন আমি থাকব না।

অনেক কিছুই করতে পারবনা তখন।

আফসোস নেই...।

শুধু আফসোস- প্রিয় কিছু মানুষকে বলা হলনা-ভালবাসি

কিছু মানুষকে বুকে জড়িয়ে চোখের জল আটকানোর দরকার হবেনা আর।।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×