ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেছেন, ‘‘সারা দেশে মোট এক লাখ ১৭ হাজার ৬৩১ একর খাসজমি বিভিন্ন ব্যক্তি ও সংস্থার দখলে রয়েছে।’’
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে মৌখিক উত্তরদানের জন্য উত্থাপিত এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘‘এ সব জমি উদ্ধারে জেলা পর্যায়ের কমিটি রয়েছে। সরকারি সম্পত্তি উদ্ধারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।’’
মো: মুজিবুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘ভূমি ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে আধুনিক জরিপ যন্ত্রপাতির সাহায্যে নকশা-খতিয়ান প্রণয়ন, মুদ্রণ ক্ষমতা বৃদ্ধি, ঢাকা মহানগরের জরিপে ৪ লাখ ৪১ হাজার ৫০৬টি খতিয়ান ও চার হাজার ৮৯ টি মৌজা ম্যাপ সিট ডিজিলাইজেশনের কাজ সম্পন্ন করে অধিদপ্তরের ওয়েবসাইট আপডেট করা হয়েছে।’’
মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘কক্সবাজারে লিজ পাওয়ার জন্য যে সব বেসরকারি উদ্যোক্তারা আবেদন করেছেন সে বিষয়ে ভূমি ব্যবহারের মাস্টারপ্ল্যান তৈরির পর সিদ্ধান্ত নেয়া হবে।’’
সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৫২ হাজার ১৭৪ একর কৃষি জমি ১ লাখ ১ হাজার ২৩৫ পরিবারের মধ্যে বন্দোবস্ত দেয়া হয়েছে। খাসজমি বিতরণ একটি চলমান প্রক্রিয়া। এ বছর আরো দুই হাজার একর খাসজমি ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে।’’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



