somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাতা আবিষ্কার

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'জুতা আবিষ্কার' কবিতার ছায়া অবলম্বনে একটি রম্য কবিতা

রাজামশাই কহিলেন শোন কান খুলিয়া,
মন্ত্রী উজির বুদ্ধি বাহির কর সকলে মিলিয়া।
বর্ষার বারি আর প্রখর রোদ লাগিবে কেন গায়,
বৃষ্টি আর রোদে প্রাসাদ হইতে বাহির হওয়া দায়।

তোমরা আরাম, আয়েশ নিয়ে মহাব্যস্ত,
গোগ্রাসে গিলিতেছ কাবাব, কোরমা আস্ত আস্ত।
প্রতিকার খোঁজো নয়তো কারও হবে না কো নিস্তার,
বৃষ্টির ধারা আর রবির কিরণের হয় না যেন বিস্তার।

উজির নাজির সভাসদ মহাচিন্তায় পরিল,
এই বুঝি রাজামশাই সাধের প্রাণটাই হরিল।
বৃষ্টি আর রোদ প্রকৃতির উপহারের তুল্য,
রাজা-বাদশার কাছে বুঝি নেই তার মূল্য।

শলা-পরামর্শ করিয়া সভাসদ কাটাইল দুইদিন,
উপায় খুজিতে তারা লাগিলে যাইবে চীন।
প্রধান উজির কহিলেন ঢাকিতে হইবে আকাশ,
যেভাবেই হউক রুধিতে হইবে বৃষ্টি আর রদ্দুরের প্রকাশ।

সকলে কহিয়া উঠিল উজিরের বুদ্ধিটা মন্দনা,
সেই সাথে প্রান বাঁচাইতে চলিল ভগবানের বন্দনা।

রাজ্য জুড়িয়া টাঙানো হইল বিশাল চামড়ার শামীয়ানা,
সূর্যের আলো আর বৃষ্টির ধারার প্রবেশ একদম মানা।
কয়দিন চলিল এই পন্থায়,
উদ্ভিদকূল কহিল হায় হায়।
আলোর অভাব আর বারিহীন খরায়,
গাছ-গাছালীর জীবন বুঝি এই যায় যায়।

অবশেষে এই পন্থার অসারতা বুঝিল সকলে,
নতুন বুদ্ধি বাহির না করিলে কি করিয়া চলে।
রাজপুরোহিত কহে রোদ-বৃষ্টি দেয় ভগবান,
রোদ-বৃষ্টি তবেই থামিবে ভগবান যদি চান।

দিনভর শুরু হইল ভগবানের জয়গান,
একটাই চাওয়া সবার রোদ-বৃষ্টির অবসান।
রাজমন্দির ভরিয়া গেলো হাজার পূজারীর পুণ্যতে,
পুজার অবসান হইল যখন দেখিল প্রাপ্তির খাতা শুন্যতে।

কি করা যায়,
কেহ ভাবিয়া না পায়।

অবশেষে এক বোকা চাষা,
মাথায় মাথাল সহ লাগিতেছে খাসা।
সেই চাষা সাহস করিয়া আসিল রাজার দরবারে
কহিল মহারাজ একটা কথা বলিতে চাই বলিব কাহারে।

রাজামশাই ভাবে সামান্য চাষা
বুঝি বা সাহায্য চাইতে দরবারে আসা।
কহিলেন বলে ফেল যা আছে তোর বলার,
রাজার ভাণ্ডার থেকে মিলবে নানান ফলার।

মহারাজ আমার কিছুই চাই না কহিল বোকা চাষা
তবে রোদ-বৃষ্টির উপায় নিয়ে বুদ্ধি পেয়েছি খাসা।
রাজা কহেন খাসা বুদ্ধি জলদি বল
ব্যর্থ হলে যাইতে হইবে সাগরতল।

মহারাজ এই মাথাল রোদে বাঁচায় আমায়,
রদ্দুর আড়াল করে যদিও মাথা কিছুটা ঘামায়।
মহারাজের মাথার উপর মাথালের চেয়ে বড়
যদি একখানা ছাউনি রাখা যেত বড়সড়।

রাজা কহেন চাষা ব্যাটার বুদ্ধিটা মন্দ নয়
বৃষ্টি আর রদ্দুরের ঝামেলাটা যদি দূর হয়।
রাজ্যের দর্জি, কারিগর আর যত জ্ঞানী মাথা
সকলে মিলিয়া বানাইল এক রাজকীয় ছাতা।
সভাসদ হাফ ছাড়িল প্রাণ যায় নাই বলিয়া
রাজা মশাই মহা খুশি ছাতার জাদুতে মজিয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৯
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×