somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসকুল খুইলাছে রে মাওলা ইসকুল খুইলাছে

১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার মায়ের কাছে নানা বাড়ির গল্প অনেক শুনেছি। নানা বাড়িতে নাকি কলের গান ছিল। ওটার সাথে থাকা একটা হাতল ঘুড়িয়ে ওটাকে চাবি দিতে হতো। চাবি শেষের দিকে আসলে গানগুলি বেসুরো হয়ে যেত। আবার শুনেছি যে আমার খালারা নাকি বছরের অনেকটা সময় নৌকায় করে স্কুলে যেতেন। আমার নানা বাড়ি যে অঞ্চলে সেই অঞ্চলটা বছরের কয়েক মাস বর্ষার পানির নীচে থাকে। আমার নানার নাকি দুইটা নৌকা ছিল। একটা নৌকা নিজের কাজ কারবারের জন্য আর আরেকটা নৌকা হোল স্কুলবাস (নৌকা)।

আজকে অন্য সকল বাচ্চাদের মতই আমার বাচ্চাদেরও স্কুল খুলেছে। তবে এক জনের সপ্তায় শুধু মঙ্গলবার আর আরেক জনের বুধবার। বড় জনের প্রতিদিন, তবে দুই ঘণ্টা করে মাত্র। ছোট দুই জন বাসায় আছে কিন্তু বড় জন স্কুলে গেছে। এই স্কুল খোলার আনন্দ মনে হয় আমাকেও প্রভাবিত করেছে। অফিসে এসে অনেক সময় নিয়ে আমি বিভিন্ন পত্রিকার স্কুল খোলার খবর ও ছবিগুলি দেখলাম। সিলেটের ৩৪ টা স্কুল নাকি চিরতরে বন্ধ হয়ে গেছে অর্থাভাবে। আজিমপুর সরকারি গার্লস কলেজে আবর্জনা পাওয়াতে অধ্যক্ষকে বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। উপরের ছবিটাতে তিনটা মেয়ে নৌকা চালিয়ে স্কুলে যাচ্ছে। এই ছবি দেখে আমার মা, খালাদের নৌকায় করে স্কুলে যাওয়ার কথা মনে পড়ে গেলো। আমার এক খালা নাকি একটু ঢিলা ছিল। তার সব কিছুতেই দেরি হত। স্কুলের সময়ে নাকি তাকে ভাতের থালা সহ নৌকায় উঠিয়ে দেয়া হতো। আজকের পত্রিকার স্কুল সংক্রান্ত কিছু ছবির প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হোল। নীচে সংক্ষিপ্ত বর্ণনাসহ কয়েকটা দিলাম;


শিক্ষকরা করছেন বিদ্যালয়ের ধোয়ামোছার কাজ। টাঙ্গাইলের সখিপুর।


দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও রাজশাহীর চারঘাট পৌর এলাকার পিরোজপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করেছে গাছতলায়। এছাড়া পঞ্চম শ্রেণির ক্লাস হয়েছে পাশের আরেকটি বিদ্যালয়ে।


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলের রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের অন্তত ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বন্যাকবলিত।


স্কুলগুলোতে ঈদ আনন্দ, প্রাণচাঞ্চল্যে মুখর শিক্ষার্থীরা। ছবিঃ ভিখারুন্নেসা স্কুল।


হাঁটুপানি মাড়িয়ে এসে ক্লাস করলো ক্ষুদে শিক্ষার্থীরা। নীলফামারির একটা স্কুলে মেয়েরা যাচ্ছে।


ক্লাসে ফিরতে পেরে আহা কি আনন্দ!!


খুলছে না কুড়িগ্রামের ৭৮টি স্কুল: ভাঙনে বিলীন ১৮টি


বিদ্যালয়ে ফিরে খুশি শিক্ষার্থীরা। ঠাকুর গাঁ।


লাল গোলাপে শিক্ষার্থীদের বরণ, দেওয়া হলো চকলেটও। যশোর।

ছবি এবং সুত্র -
বাংলা ট্রিবিউন
জাগো নিউজ
এনটিভিবিডি
একুশে টিভি
নয়া দিগন্ত
যুগান্তর
প্রথম আলো
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৮
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×