somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একেই না বলে ভালোবাসা

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরুষরা তাদের স্ত্রী বা প্রেয়সীকে ‘আই লাভ ইউ ডার্লিং’ বলে মুখে ফেনা তুলে ফেলে। স্ত্রীকে/প্রেয়সীকে আই লাভ ইউ বলার অবশ্যই দরকার আছে। দিনে অন্তত ৫ বার বলা উচিত। কিন্তু শুধু মুখের কথা না বরং ভালোবাসার দৃশ্যমান বহিঃপ্রকাশ থাকলে প্রমাণিত হয় যে এই ভালোবাসায় কোন খাদ নাই। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের (পুরো নাম আরজুমান্দ বানু বেগম) মৃত্যু শোকে তার সমাধির উপর সপ্তাশ্চর্যের অন্যতম আশ্চর্য বিশাল তাজমহল নির্মাণ করেন। সবার পক্ষে তো আর তাজমহল নির্মাণ করা সম্ভব না। আর তাছাড়া সব ভালোবাসা স্ত্রীর মৃত্যুর পরেই প্রদর্শন করতে হবে এমনটা ভাবাও ঠিক হবে না। যার যার সামর্থ্য অনুযায়ী স্ত্রী বা প্রেয়সীর প্রতি ভালোবাসা প্রদর্শন করবে এটাই কাম্য। ব্যক্তিভেদে ভালোবাসার বহিঃপ্রকাশও ভিন্ন ধরণের হয়।

এই যেমন ধরুন মিশরের এই প্রেমিক যুবকটির কথা। সে তার হবু স্ত্রীকে পরীক্ষার ফেল থেকে বাঁচাতে স্কুলে আগুন লাগিয়ে দিয়েছে। বাংলাদেশের ‘সমকাল’ পত্রিকাসহ আরও কয়েকটি পত্রিকায় খবরটা এসেছে। আ হা হা একেই না বলে নিখাদ ভালোবাসা। বিচিত্র এই ঘটনাটি ঘটেছে মিসরের উত্তরের মেনোফিয়া প্রদেশের ঘারবিয়ায়। শনিবার পুলিশের বরাত দিয়ে মিসরের স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এ তথ্য জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২১ বছর বয়সী ওই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। জানা গেছে, ওই যুবক স্কুলের কন্ট্রোল রুমে আগুন লাগিয়ে দেন। এর আগে তিনি জানতে পারেন যে এ বছরের পরীক্ষায় তার হবু স্ত্রী পাস নাও করতে পারেন। তবে আগুন লাগার ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ঘারবিয়া পুলিশ জানিয়েছে, ওই যুবককে চার দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। যতদিন না তদন্ত শেষ হয়, জেল হেফাজতেই রাখা হবে ওই যুবককে।

মিশরের প্রসিকিউশনের বিবৃতিতে বলা হয়েছে, যদিও অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আগুনে প্রশাসনিক অফিস পুড়ে গিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে গেছে।

আটকের পর প্রাথমিকভাবে ওই যুবক স্বীকার করেছেন ,তিনি জানতে পেরেছিলেন তার হবু স্ত্রী পরীক্ষায় ফেল করবে। তাহলে আবার এক বছর পড়াশোনা করতে হবে মেয়েটিকে। এতে বিয়েটাও পিছিয়ে যাবে। এ কারণে তিনি ভেবেছিলেন যদি স্কুলটাই না থাকে তাহলে পরীক্ষাও হবে না। এই ভেবেই তিনি স্কুল জ্বালিয়ে দিয়েছিলেন।

আমার মতে এই প্রেমিক যুবককে হাল্কা পাতলা শাস্তি দিয়ে ছেড়ে দেয়া উচিত। প্রেয়সীর প্রতি প্রেমের আতিশয্যে বেচারা এই কাজ করে ফেলেছে।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৮
২৩টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×