somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পলানোর আগে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন?

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকে বলে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত ৫ আগস্ট ২০২৪ তারিখে দেশ থেকে পলানোর সময় নাকি পদত্যাগ পত্র জমা দেন নাই। যার কারণে শেখ হাসিনা এখনও নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন। তাই এখনও মাঝে মাঝে দেশবাসীর উদ্দেশ্যে ওয়াজ নসিহত করে থাকেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও নাকি পদত্যাগ করে পালিয়ে গেছেন। উনি ওনার পদত্যাগ পত্র ঠিক মত জমা দিয়েছেন তো? আমি এই ব্যাপারে জানি না।

শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত আরেকটা থিউরি হল, আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব সম্ভবত শেখ হাসিনার দেয়া পদত্যাগপত্র হারিয়ে ফেলেছেন। কারণ উনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন যে উনি শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন। পরে আবার তিনি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে বলেছেন যে উনি পদত্যাগ পত্র পাননি। পদত্যাগপত্র হারিয়ে গিয়ে থাকলে থানায় ডাইরি করা উচিত ছিল।

শেখ হাসিনা যাওয়ার সময় জামাকাপড় বেশী নিতে পারেননি বলে শোনা যায়। বাসার আল আসাদ জামাকাপড় নিয়েছেন কি না সেটা এখনও জানা যায়নি। শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়েছেন এটা মানুষ প্রথম দিনই জানতে পারে। কিন্তু বাশার আল আসাদ পালিয়ে কোথায় গিয়েছেন এটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। অনেকে ধারণা করছেন যে ওনাকে বহন করা বিমানটা বিধ্বস্ত হয়েছে। যদিও নিশ্চিত কিছু জানা যাচ্ছে না। শেখ হাসিনা যাওয়ার আগে সামরিক বাহিনীর প্রধানদের গাল মন্দ করেছেন। বাশার আল আসাদ এই ধরণের কাজ করেছেন কি না এটা এখনও আমরা জানি না। বাশার আল আসাদের পক্ষে ছিল রাশিয়া আর শেখ হাসিনার পক্ষে ছিল ভারত। উভয়েই বহু বছর দেশ শাসন করেছেন, পরে পালিয়ে গেছেন। কার পালানোটা বেশী এডভেঞ্চারাস ছিল এটা হয়তো কয়েকদিন পরে জানা যাবে। পালানোর পরে উভয়ের বাসভবনে জনতা লুটপাট চালিয়েছে। শেখ হাসিনার জন্য এখনও অনেক ভক্ত 'আপা' 'আপা' বলে ফোনে কান্নাকাটি করে। আসাদের জন্য কান্না করার লোক আছে কি না জানি না। শেখ হাসিনা কিংবা বাশার আল আসাদ পুনরায় কি ক্ষমতায় ফিরে আসতে পারবে? এটা মনে হয় বিলিয়ন ডলার মূল্যের একটা প্রশ্ন।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×