শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির কোন মানে হয়না, ওইটা কি রাজনীতি করার জায়গা?
আগে যেখানো বিভিন্ন কোচিং সেন্টার এর ব্যানার থাকত এখন সেখানে সব নেতাদের ছবি। ব্যানার ভিন্ন হলেও মিল কিন্তু অনেক। আগে কলমের ব্যবহার শেখানো হত এখন ধারালো অস্ত্রপ্রয়োগ শেখানো হয়।
"তমুক একজন নিরীহ জীব, কলেজে পলিটিক্স করে অমুখ তাকে বিন্দু পরিমাণ উপকার করার চেষ্টা করেছে" এরকম কোন খবর আজ অব্দি আমার কানে আসেনি এবং দেখতে পাইনি কিন্তু আমি অন্ধ ও বধির দুটো থেকে একটিও না। আমি অনেক শুনেছি এবং দু'চোখে একসাথে খবরের কাগজে অহরহ দেখেছিও কলেজ শাখা পলিটিক্যাল পার্টির নেতা/ সদস্য ধর্ষণ করেছে, হত্য করেছে, স্যার পিটিয়েছে, ছুরিকাঘাত করেছে, অস্ত্রসস্ত্রসহ ধরা পড়েছে, কলেজের আসবাবপত্র ভাংচুর করেছে, লুটপাট করেছে, গণধোলাই খেয়েছে, ইভটিজিং করেছে, সম্মানহানি করেছে, পরীক্ষায় নকল করতেছে, হল পরিদর্শক থেকে পরীক্ষার খাতা ছিনিয়ে নিয়েছে - এগুলোই হচ্ছে ছাত্র রাজনীতি, এগুলোকরলে আগামীতে তারা অবশ্যই জনগনের ভোটে বা ডাকাতি করা ভোটে, যেরকম ভোটেই হোকনা কেন নির্বাচনে কিন্তু জিতবেই!!
তাহলে ছাত্র রাজনীতির গ্রহণযোগ্যতা কতটুকু??

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



