নোবেল পুরস্কার হল একটি আন্তর্জাতিক বার্ষিক পুরস্কার। ১৯০১ সালে প্রথম এই পুরস্কার পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শরীরবিদ্যা ও চিকিত্সা, সাহিত্য এবং শান্তিতে প্রদান করা হয়। পরবর্তীতে, ১৯৬৯ সালে অর্থনীতিতেও এই নোবেল পুরস্কার প্রদান করা হয়।[১][২] ২০১১ সাল পর্যন্ত, দশ জন মুসলমানকে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে এবং এদের অর্ধেকই ২১শ শতাব্দীতে পেয়েছে। এই দশ জনের মধ্যে ছয় জনকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
শান্তি
• আনোয়ার আল সাদাত - মিশরের রাজনীতিবিদ (১৯৭৮)। তিনি নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলমান।[৩][৪][৫]
• ইয়াসির আরাফাত - ফিলিস্তিনি রাজনীতিবিদ (১৯৯৪)। তিনি প্রথম ফিলিস্তিনি মুসলমান, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।[৩][৬][৭]
• শিরিন এবাদি - ইরানী মানবাধিকার কর্মী (২০০৩)। তিনি প্রথম ও একমাত্র ইরানী এবং প্রথম মুসলিম মহিলা, যাকে শান্তির জন্য এই সম্মান প্রদান করা হয়।[৩][৮]
• মোহাম্মেদ এল বারাদেই - মিশরীয় রাজনীতিবিদ। তিনি দ্বিতীয় মিশরীয়, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয় (২০০৫)।[৩][৯][১০][১১]
• মুহাম্মদ ইউনুস - বাংলাদেশের অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা (২০০৬)। তিনি একমাত্র ও প্রথম বাঙ্গালী মুসলিম, যাকে শান্তির জন্য এই সম্মান প্রদান করা হয়। তিনি একমাত্র ও প্রথম বাংলাদেশী এবং তৃতীয় নোবেল পুরস্কার বিজয়ী বাঙ্গালী।[৩][১২][১৩]
• তায়াক্কুল কারমান - ইয়েমেনের মানবাধিকার রক্ষাকর্মী। একজন বিশিষ্ট আরব স্প্রিং নেত্রী (২০১১)। তিনি প্রথম আরব মহিলা এবং একমাত্র প্রথম ইয়েমেনি, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়। তিনি শান্তিতে কনিষ্ঠতমা নোবেল পুরস্কার বিজয়ীও।[১৪][১৫][১৬]
সাহিত্য
• নাজিব মাহফুজ - মিশরীয় লেখক, আধুনিক আরবি সাহিত্যে তার অবদানের জন্য সুপরিচিত (১৯৮৮)। তিনি প্রথম মুসলিম লেখক, যাকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।[৩][১৭][১৮]
• ওরহান পামুক - তুর্কি লেখক, যিনি তার মাই নেইম ইস রেড নামক বইয়ের জন্য বিখ্যাত (২০০৬)। তিনি একমাত্র তুর্কি লেখক, যাকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।[৩][১৯][২০]
পদার্থবিদ্যা
• আবদুস সালাম - পাকিস্তানের পদার্থবিজ্ঞানী (১৯৭৯)। তিনি একমাত্র পাকিস্তানি নোবেল পুরস্কার বিজয়ী এবং প্রথম মুসলিম পদার্থবিজ্ঞানী, যিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন।[২১][২২]
রসায়নবিদ্যা
• আহমেদ জিয়েল - মিশরে জন্ম গ্রহণকারী মার্কিন বিজ্ঞানী (১৯৯৯)। তিনি একমাত্র মুসলিম রসায়নবিদ এবং দ্বিতীয় মুসলিম বিজ্ঞানী, যিনি রসায়নবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ।[৩][২৩][২৪][২৫ উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

