সবভাবতই আমাদের অনেকের মনেই এ প্্রশ্ন জাগতে পারে যে আমরা কেন একে অন্যকে সালাম দিব? সালাম কী শুধুমাত্র সভ্যতা আর ভদ্রতা প্রমানের জন্য? সালাম দিলে কী হয়? হুজুররা যে তাঁদের বয়ানের সময় মানুষকে বেশি বেশি সালাম দিতে বলেন তার ফায়দা কী? তবে কী তাঁরা মানুষের কাছে সালাম পাবার আশায় এ কথা বলেন?
আপনি যদি কোন আলেম ব্যক্তিকে সালাম সংক্রান্ত বয়ান করতে শোনেন তাহলে সেখানে তার উপকারিতা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। তবে আমি বিষয়টাকে একটু ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করব।
আল্লাহ তায়ালা মানুষকে সালাম দিবার নির্দেশ দিয়েছেন এবং কীভাবে দিতে হবে তা তাঁর রাসুলের মাধ্যমে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন। এ পৃথিবীর সবকিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং কোনটাই তিনি অনর্থক সৃষ্টি করেননি। মানুষকে সৃষ্টি করার অনেক অনেক আগেই তিনি পর্যায়ক্রমে পৃথিবী, গাছ-পালা এবং সমস্ত প্রাণী জগৎ সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করার পর তিনি তাকে প্রাণ বসবাসের উপযোগী হিসেবে তৈরি করেছেন, সৃজন করেছেন। পানি, বায়ুমন্ডল ইত্যাদি সৃষ্টি করেছেন যেন সেখানে তাঁর প্রিয় বান্দাদের থাকতে কোন অসুবিধা না হয়। সম্পূর্ণ পরিবেশ মানুষ বসবাসের জন্য প্রস্তুত করেই তিনি এখানে মানুষকে পাঠিয়েছেন। “তিনিই সেই মহান সত্তা, যিনি এ পৃথিবীর সব কিছু তোমাদের (কল্যাণের) জন্য সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোযোগ দিলেন এবং তাকে সাত আসমানে বিন্যস্ত করলেন। তিনি সবকিছু সম্পর্কেই অবগত আছেন।” (সুরা বাকারা ঃ আয়াত ২৯) আবার সুরা লোকমানের ১০ নং আয়াতে তিনি বলেছেন, “তিনি আসমানসমূহকে কোনো স্তম্ভ ছাড়াই সৃষ্টি করেছেন, তোমরা তো দেখতেই পাচ্ছো। তিনি পৃথিবীতে সুউচ্চ পর্বতমালা স্থাপন করেছেন, যেন তা তোমাদের নিয়ে কখনো এক দিকে ঢলে না পড়ে এবং এখানে প্রত্যেক প্রকারের বিচরণশীল জীব-জন্তু দিয়েছেন। আর আমি আসমান থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর পৃথিবীতে উৎপন্ন করেছি সর্বপ্রকার উত্তম উদ্ভিদ।” সুরা হা-মীম-সাজ্দা‘র ১০ নং আয়াতে তিনি বলেছেন, “তিনি পৃথিবীতে তার উপরিভাগে অটল পর্বতরাজি স্থাপন করেছেন এবং তাতে নিহিত রেখেছেন বরকত। আর চারদিনের মধ্যে তাতে তার অধিবাসীদের খাদ্যের ব্যবস্থা করেছেন, যা গণনায় পরিপূর্ণ রয়েছে প্রশ্নকারীদের জন্য।” মোট কথা, মহান আল্লাহ তায়ালা মানুষের কল্যাণের সব ব্যবস্থাই পাকা-পোক্ত করেছেন।
আমাদের ুদ্র জ্ঞান ও বুঝে এখনও নাগাল পায়নি এসব সৃষ্টির রহস্য। অর্থাৎ, প্রত্যেকটি সৃষ্টির পেছনেই আছে কোন না কোন গভীর ল্য ও উদ্দেশ্য। আমাদের দূর্ভাগ্য যে, বিজ্ঞান আজ যখন উন্নতির চরম শিখরে তখন বিজ্ঞানীরাই বলছেন, এ সৃষ্টি রহস্যের বিরাট দুয়ার এখনও আমাদের নাগালের বাইরে। তাঁরা বলছেন, এখন পর্যন্ত আমাদের সৌরজগতের মতো ৮ হাজার সৌরজগতের অস্তিত্ব তাঁরা জানতে পেরেছেন। যদি আরো ৮ হাজার সৌরজগতের সন্ধান পাওয়া যায় তাহলেও তাঁরা অবাক হবেন না। এ থেকে খুব সহজেই অনুমান করা যায় যে, মহান আল্লাহর সৃষ্টি কত বিশাল এবং তাঁর পরিবার কত বড়। এ বিশাল পরিবারের মালিক হিসেবে তিনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করার মধ্যেই আমাদের জন্য মঙ্গল রয়েছে। তবে যদি এ বিষয়গুলোর যথাযথ বিজ্ঞান সম্মত ব্যাখ্যা জানা যায় তাহলে আমাদের খুঁতখুঁতে মনের জন্য সেটা মানতে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

