বাণী ও দোয়া
সমস- প্রশংসা একমাত্র মহান আল্লাহ তা‘আলার যিনি এই বিশ্ব জগতের মালিক ও পালনকর্তা। আজ এমন একটি প্রসঙ্গে আমি আমার মতামত লিখতে বসেছি যা বর্তমানে একাধারে আমাদের চলমান সামাজিক সমস্যা এবং টপ একটা ইস্যুও বটে। আমাদের সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন ক্ষেত্রে লাগামহীন অসুস' প্রতিযোগিতার ফলে আজ চারদিকে ভয়াবহ অসি'রতা শুরু হয়েছে।
আমি মোহাম্মদ শাব্বির হোসাইনের লেখা ‘ইভ্-টিজিং - কারণ ও প্রতিকার’ বইয়ের পান্ডুলিপি আদ্যোপান- পড়ে দেখলাম। এর পরতে পরতে রয়েছে খুবই যুক্তিপূর্ণ তথ্য এবং তার যথাযথ রেফারেন্স। পাঠকবর্গ যখন পড়বেন তখন এর মজবুত ভিত্তি এবং এ লেখার পেছনে লেখকের কতখানি পরিশ্রম রয়েছে সে সম্পর্কে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। আসলে আজকাল প্রগতিশীলতার নামে যে রকম বেলেল্লাপনা শুরু হয়েছে তার জন্য যথাযথ লেখা হওয়া প্রয়োজন, অভিভাবকদেরকে সচেতন করার জন্য। পর্দা সংক্রান- বেশ কিছু বই এখন বাজারে পাওয়া যায় কিন' এভাবে যুক্তি ও বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে কোন লেখা এর আগে আমার চোখে পড়েনি।
সন-ান ছোট থাকতেই তাকে পর্দা সম্পর্কে শিক্ষা দিতে হবে। এটি বাবা-মা‘র একটি ফরজ কাজ। যদি কোন বাবা-মা তা পালন না করেন তবে তিনি কবীরা গুনাহ্ করলেন এবং এর জন্য তাঁকে কঠিন জবাবদিহি করতে হবে। শুধু তা-ই নয়, এ শিক্ষা না দেবার ফলে সন-ান যদি কোন পাপ কাজে লিপ্ত হয় তাহলে সে পাপের সমান ভাগীদার হতে হবে ঐ বাবা-মা‘কেও। সুতরাং, আমাদের এ ব্যাপারে গাফিলতি করার কোন সুযোগ নেই।
‘ইভ্-টিজিং - কারণ ও প্রতিকার’ শীর্ষক বইটি আমার খুবই ভালো লেগেছে। আমি নিশ্চিত যে, এ বই ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ পাঠকমহলকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে। আমি আন-রিকভাবেই দোয়া করি, শুধুমাত্র বাংলা ভাষা-ভাষির জন্যই নয় বরং পৃথিবীর বিভিন্ন ভাষায় এর অনুবাদ হয়ে বইটি বিশ্বজনীনতা লাভ করবে এবং সব শ্রেণীর পাঠককে সঠিক বুঝ পেতে সাহায্য করবে। আমি বইটির লেখক, প্রকাশক ও পাঠকসহ সকলের সার্বিক কল্যাণ কামনা করছি।
ডঃ মুফতী মোহাম্মদ ফারুক
চেয়ারম্যান
ইসলামিক ষ্টাডিজ বিভাগ
সাউথইষ্ট ইউনিভার্সিটি
বনানী, ঢাক
শুরুর কথা
আল্হামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া সেই মহান রাব্বুল আলামীনের নামে যাঁর অশেষ কৃপায় আমার মত একজন নগণ্য মানুষের পক্ষে আজ একটি বইয়ের জন্য শুরুর কথা লিখতে বসা সম্ভবপর হয়েছে। মূলতঃ আমাদের সামাজিক অবক্ষয়ের এ ক্রানি-লগ্নে আমার ভেতরের সত্তা বারবার তাগাদা দিচ্ছিল কিছু একটা লেখার জন্য। কিন' চাইলেই তো আর হবে না। লেখার জন্য সে যোগ্যতারও প্রয়োজন। নিজের ওপর এ ব্যাপারে আস'ার যথেষ্ট সংকট থাকার কারণেই আর এগোনো সম্ভব হচ্ছিল না। তারপরও আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করলাম ২০১০ সালের নভেম্বরের শেষের দিকে। লিখতে বসেই যেন প্রমাদ গুণলাম। আসলেই তো, আমার সে যোগ্যতা কোথায় যে এ বিষয়ের ওপর একটি বই লিখব এবং পাঠক সেটি টাকা দিয়ে কিনে পড়বেন?
অবশেষে পড়া শুরু করলাম। বিভিন্ন দলিল-দস-াবেজ ঘাঁটলাম, বের করতে লাগলাম কাঙ্খিত বিষয়। অনেকটা সিন্ধু সেঁচে মুক্তো বের করার মতো। যেহেতু আমার দৃষ্টিতে ইভ-টিজিং এর মূল কারণ বলে মনে হয়েছে, বর্তমান সামাজিক প্রগতিশীলতায় পর্দা ব্যবস'ার অনুপসি'তি। কাজেই প্রয়োজন মনে করেছি, বিভিন্ন ধর্মগ্রন' তালাশ করার। একেকটা ধর্মগ্রন' ঘেঁটে নির্দিষ্ট একটি বিষয় খুঁজে বের করা যে কত কষ্টের তা কাজ শুরু করার আগে বুঝতে পারিনি। বিশেষ করে যখন হাতের কাছে সবগুলি সহজলভ্যও নয়। হয়ত বুঝতে পারলে আর এগোতেই পারতাম না।
যতই পড়েছি ততোই অনুপ্রাণিত হয়েছি আর উপলব্ধি করেছি, এ বিষয় সাধারণ মানুষকে জানানো প্রয়োজন। পড়ার পর আমার উপলব্ধিটুকুকে আমার মতো করে সাজানোর চেষ্টা করে গেছি নিরন-র। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গত নভেম্বর এবং বিশেষ করে এই ডিসেম্বর মাসে প্রচুর খেটে শেষ করেছি লেখাটাকে।
বিজয়ের মাস - চারদিকে সকলে বিজয় উৎসবে ব্যস- কিন' আমি সেখানে শরীক হতে পারি না। কেননা আমার লেখার ৫০ ভাগও সম্পন্ন হয়নি। অথচ প্রকাশক তাগাদা দিচ্ছেন - এরমধ্যেই লেখা দিতে হবে। বলতে গেলে ২০১১ সালের ডিসেম্বর মাসে আমি বাইরের দুনিয়া খুবই কম দেখেছি। নেহায়েত বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইনি। একজন সন-ান সম্ভবা নারী যেমন সারাক্ষণ প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকে, আমার মানসিক অবস'াও এ সময়ে সে রকম ছিল। সব সময় ভেতর থেকে কী যেন একটা ঠেলে বের হতে চাইতো কিন' আবার কোথায় যেন তা আটকে যেত। অসহ্য এবং ভয়াবহ এক পরিসি'তি।
আমার এ বইটি লেখার ব্যাপারে সর্ব প্রথম যিনি আমাকে ভীষণভাবে উৎসাহ দিয়েছেন তিনি হলেন, আমার আরাফাতি ভাই, মোহাম্মদপুর (ঢাকা) নূর মসজিদের খতীব মাওলানা মুফতী এ বি এম কামারুজ্জামান কাসেমী সাহেব। আমি মাত্র কিছুটা লেখার পরই তাঁকে পান্ডলিপি পড়িয়েছিলাম। তিনি তখনই ভীষণ তারিফ করেছিলেন এবং আমার এ লেখার জন্য অনেক দোয়া করেছিলেন। তিনি ভীষণভাবে চেয়েছিলেন যেন লেখাটা এ বছর রমজানের আগেই মুসল্লীদের হাতে দেয়া যায়। আমি খুবই দুঃখিত যে, আমি তাঁর ইচ্ছাকে বাস-বে রূপ দিতে পারিনি।
আরেকজন ব্যক্তি আমার বন্ধুবর ও ছোটভাই তূল্য মোঃ ওমর ফারুক পাটোয়ারী। তিনিও আমার লেখার আংশিকমাত্র পড়েই তাঁর পরিচিত প্রকাশক ‘শব্দশিল্প’ এর মালিক শরীফ ভাইয়ের সাথে আলাপ করেন এবং দ্রুত লেখা শেষ করার জন্য বারবার ফোন করে আমাকে তাগাদা দিতে থাকেন। মূলতঃ তাঁর বারংবার ঠেলাঠেলিতেই ডিসেম্বরের মধ্যে লেখা শেষ করতে পেরেছি। আমি তাঁদের উভয়ের কাছে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ রইলাম। এ ব্যাপারে আরো যাঁদের প্রতি কৃতজ্ঞতা না জানালে আমার অসম্পূর্ণতা থেকে যায় তাঁরা হলেন, আমার শ্রদ্ধেয় ফুপা জনাব আলহাজ্ব মোঃ আব্দুল কাদের। তিনি আমার প্রাথমিক লেখা দেখে কিছু টিপস্ দিয়েছিলেন। আরো যাঁরা আছেন তাঁরা হলেন, এমকিউ মিশনের প্রেসিডেন্ট ও সিলভা আল্ট্রামাইন্ড কোর্সের প্রশিক্ষক জনাব সৈয়দ হারুন, জনাব মোঃ নূরুল আমীন ও জনাব আবু তাহের শিকদার, আরো আছেন মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং সোসাইটি জামে মসজিদের খতীব মাওলানা মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী ও একই মসজিদের মুসল্লী ড্রাইভার শাহ আলম ভাই, আমার দিল্লী ভাই নামে পরিচিত পুলিশ ইন্স্পেক্টর জনাব মোঃ ইউসুফ খান। সাউথইষ্ট ইউনিভার্সিটির ইসলামিক ষ্টাডিজ বিভাগের চেয়ারম্যান জনাব ডঃ মুফতী মোহাম্মদ ফারুক তাঁর শত ব্যস-তার মাঝেও আমাকে সময় দিয়েছেন, পান্ডলিপি পড়েছেন এবং খুশী হয়ে তাঁর বাণী ও দোয়া লিখে দিয়েছেন এবং দোয়া করেছেন এ বই বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। মূলতঃ তাঁদের এ রকম উৎসাহ ও সমর্থন আমাকে আরো আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। আমি অকুন্ঠ চিত্তে তাঁদের প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। আরো যাঁরা আমাকে এ লেখার ব্যাপারে অনুপ্রাণিত করেছেন কিন' এ মুহুর্তে আমি তাঁদের নাম স্মরণ করতে পারছি না বলে আন-রিকভাবেই দুঃখিত। কৃতজ্ঞতা রইল তাঁদের সকলের প্রতি। কৃতজ্ঞতা রইল যাঁদের লেখা বই ও নিবন্ধ আমাকে এ লেখায় রেফারেন্স হিসেবে সাহায্য করেছে তাঁদের প্রতিও।
তথ্য প্রমাণের ভিত্তিতে বইটিকে যথেষ্ট সাবলীল ও তথ্যবহুল দলিল হিসেবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। তারপরও যদি কোন ত্রুটি বা অসংগতি পাঠকবর্গের দৃষ্টি আকর্ষণ করে তাহলে সেটি জানাবার জন্য বিনীত অনুরোধ রইল। বইটিকে আরো সুন্দর করার স্বার্থে আপনাদের মূল্যবান মতামত পেলে তা পরবর্তী সংস্করণে পরিমার্জন ও পরিবর্ধন করা হবে ইন্শাআল্লাহ।
আমার এ কঠোর প্রচেষ্টা যে পাঠকবর্গের উদ্দেশ্যে তাঁরা যদি এ বই পড়ে সত্যিকারভাবেই উপকৃত হন এবং সুন্নত মোতাবেক আমলে ব্রতী হন তাহলেই আমার গত বছরাধিককালের চেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব।
মহান আল্লাহ তা‘আলা আমাদের সকলকে উভয়কালেই কামিয়াবি জীবন দান করুন। আমীন।
মোহাম্মদ শাব্বির হোসাইন
আদাবর, ঢাকা
৩০ ডিসেম্বর ২০১১
বিষয় পৃষ্ঠা
ভূমিকা - ৩
ঘটনার সূত্রপাত - ৫
নারী নির্যাতন রোধে আইনসমূহ - ৯
গার্ল-টিজিং এর কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা - ১১
পশ্চিমা সমাজে যৌন হয়রানি ও ব্যভিচারের ভয়াবহতা - ১৪
বে-আইনী আইন - ২১
আমাদের সামাজিক অবস'া ও বাস-বতা - ২৬
বিভিন্ন যমানায় নারীর অবস'ান - ৩৩
পর্দার বিধান - ৪১
বিভিন্ন ধর্মে পর্দার প্রথার ছবি - ৪৯
পর্দা পালনের শর্ত - ৫২
বৈজ্ঞানিক ব্যাখ্যা - ৫৪
বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে পর্দা - ৬২
পর্দার বিজ্ঞানসম্মত উপকারসমূহ - ৬৬
বিভিন্ন ধর্মে পর্দার বিধান - ৬৮
কাউকে পর্দা মানতে বাধ্য করা যাবে না .... তবে..... - ৭৮ উপসংহার - ৮১
তথ্যসূত্র - ৮৩
ভূমিকা
ইদানিং সারা দেশে একটা ভয়াবহ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং আমাদের পত্রিকার খবর অনুযায়ী ইতোমধ্যে বেশ কয়েকজন সে রোগে আক্রান- হয়ে মারাও গেছে। অনেকে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
বলতে গেলে হঠাৎ করেই একটা ইংরেজী শব্দ আমাদের দেশে আমদানী হয়েছে। বেশ কিছুদিন থেকেই আমাদের দেশের পত্রিকাগুলো ফলাও করে শব্দটি ব্যবহার করছে। যার ফলে আমরাও সচেতন হয়েছি কিছুটা। শব্দটি হলো “ইভ্-টিজিং”। এর প্রকৃত বাংলা অর্থ আমার জানা নেই কিংবা আমাদের অভিধানগুলোতেও তা পরিলক্ষিত হয় না। তবে যে ঘটনার প্রেক্ষিতে এ শব্দের আবির্ভাব বোধকরি তেমন ঘটনা আগেও ছিল। পার্থক্য হলো যে, ইদানিং এ রোগের জাতীয়করণ (!) হয়েছে এবং তা ছড়াচ্ছে রীতিমত মহামারী আকারে। কিন' আমরা যদি আমাদের দৃষ্টিকে দূর অতীতে নিবদ্ধ করি তাহলে এর অনুপসি'তিই লক্ষ্য করব। সে কারণেই আমাদের অভিধানগুলোতে এ শব্দ নেই। যে দেশে এ ঘটনা নিত্য-নৈমিত্তিক ব্যাপার ছিল এবং এখনও আছে এ শব্দটা তাদের দেশ থেকেই যে রপ্তানী করা হয়েছে তাতে বোধকরি সন্দেহের কোন অবকাশ নেই।
এই যে “ইভ্-টিজিং” - এ শব্দটার ব্যাপারে আমার একটা আপত্তি আছে। অভিধান বলছে ঊাব (ইভ্) শব্দের অর্থ ‘সৃষ্টির প্রথম নারী’ বা ‘মা হাওয়া’। আর ঞবধংব (টিজ) শব্দের অর্থ বিরক্ত করা, উত্যক্ত করা বা জ্বালাতন করা। তাহলে অর্থ কী দাঁড়ায়? বখাটেরা কী সৃষ্টির প্রথম নারী বা মা হাওয়াকে উত্যক্ত করছে (নাউযুবিল্লাহ্)? হয়তোবা এ শব্দের ধারক, বাহক কিংবা আমদানীকারকরা ব্যাখ্যা দিবেন যে এ শব্দে ইভ্ উপমা হিসেবে কিংবা নারীকে বুঝাতে ব্যবহৃত হয়েছে। তা-ই যদি হয় তাহলে আমাদের মেয়েরা কী মা হাওয়ার সমতূল্য হয়ে গেছে? কেন শব্দটাকে “ইভ্-টিজিং” না বলে ‘গার্ল-টিজিং’ বলা হলো না? বরং সেটাই তো বেশি যুক্তিযুক্ত ছিল।
এখন প্রতিদিন পত্রিকার পাতা খুললেই আমরা এ ‘গার্ল-টিজিং’ এর একাধিক ঘটনা দেখতে পাচ্ছি। কোন কোন ঘটনায় মোবাইল কোর্ট তাৎক্ষণিক বিচার করে দোষী ব্যক্তিকে শাসি- দিচ্ছে। তারপরও কী এসব ঘটনা থেমে আছে? আমরা আসলে চলেছি কোথায়? এর থেকে কী স'ায়ী নিষ্কৃতির কোন পথ নেই? ইদানিং এ ঘটনা সচেতন অভিভাবকমহল থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ স-র পর্যন- ভাবিয়ে তুলেছে। দেশের বড় বড় সমাজ বিজ্ঞানীরা পর্যন- দিশেহারা হয়ে পড়েছেন, আতংকিত বোধ করছেন অনাগত ভবিষ্যতের কথা ভেবে।
এসব বখাটে ছেলেদেরকে শাসি-র বিষয়টি নিশ্চিত করতে পারলেই যে এ রোগটি একেবারে সেরে যাবে এমন ভাবার কোন কারণ নেই। উদাহরণ হিসেবে বলা যায় যে, খুনের শাসি- মৃত্যুদন্ড অথবা যাবজ্জীবন কারাদন্ড। এ বিধান চালু আছে - খুনীর শাসি-ও হচ্ছে কিন' খুনের মত জঘন্য অপরাধ বন্ধ হয়েছে কী?
এ বিষয়ে বিস-ারিত আলোচনায় যাবার আগে চলুন আমরা জেনে নিই যে, আসলে এই ইভ্-টিজিং বা গার্ল-টিজিং বিষয়টি কী? উইকিপিডিয়া বলছে যে, এটি মূলতঃ তারুণ্যে সংঘটিত একটি গুরুতর অপরাধ। কখনো কখনো এর ব্যতিক্রমও দেখা যায়। তবে ব্যতিক্রমকে আমি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই ধরে নিচ্ছি। যা হোক, গার্ল-টিজিং বিষয়টি আসলে এমন এক ধরণের যৌন আগ্রাসন যার মধ্যে রয়েছে যৌন ইঙ্গিতবাহী মন-ব্য, অঙ্গ-ভঙ্গি, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে অযাচিত স্পর্শ, শিস দেয়া, ভীড়ের মধ্যে সুযোগ বুঝে শরীরের সংবেদনশীল অংশে স্পর্শ করা বা হাত দেয়া, মোবাইলে কুরুচিপূর্ণ এসএমএস পাঠানো, কৌশলে পর্ণ ছবি বা মুভি দেখানো কিংবা ই-মেইলে এ ধরণের কোন টেক্সট, ছবি বা মুভি পাঠানো ইত্যাদি। কখনো কখনো একে নিছক রসিকতা হিসেবে গণ্য করা হয় যা একজন অপরাধীকে তার কৃত দায় এড়াতে সহায়ক ভূমিকা পালন করে। বেশিরভাগ টিজাররা নানা রকমের কূট-চিন-ার দ্বারা কৌশলে মেয়েদের উত্যক্ত করে থাকে ফলে এ অপরাধ প্রমাণ করাও বেশ কঠিন। এজন্য অনেক নারীবাদী একে ‘ছোটখাট ধর্ষণ’ বলে আখ্যায়িত করেছেন।
বস'ত এসব গার্ল টিজিং এর ঘটনা আমাদের দেশে এক দিনেই যে আজকের মত এ রকম ভয়াবহ অবস'ায় পৌঁছেনি তা সচেতন মানুষ মাত্রই স্বীকার করবেন। বিভিন্ন পরিবেশ, পরিসি'তিতে এবং আমাদের সামাজিক অবক্ষয়ের ফলে আমরা আজ এ রকম ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে। চলুন, এবার দেখা যাক, এ সব ঘটনার সূত্রপাত হলো কীভাবে?
বিস-ারিত জানতে হলে নিকটস' লাইব্রেরীতে খোঁজ করুন ‘ইভটিজিং - কারণ ও প্রতিকার’ বইটি অথবা সরাসরি ফোন করুন ০১৬৭৮-৬২০৩২১ নাম্বারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

