somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় পতাকা - আমার অসি-ত্বের অহংকার

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতীয় পতাকা - আমার অসি-ত্বের অহংকার

একটা গুরুত্বপূর্ণ মুহুর্তে আমি লেখাটা নিয়ে বসেছি। আজ দুই হাজার ১২ সালের ১২তম মাসের ১২ তারিখ। আমার ডিজিটাল ঘড়ির ডিজিট এই মাত্রই জানান দিল এখন দুপুর ১২টা বেজে ১২ মিনিট ১২ সেকেন্ড। কি অদ্ভুত একটা মুহুর্ত! এ রকম মুহুর্ত আমার জীবনে আর কস্মিনকালেও আসবে না (কেননা আগামী ১০০ বছর পরে আমার বেঁচে থাকার সম্ভাবনা নাই বললেই চলে।)। হঠাৎ করেই আমার খেয়াল হলো আজ যে বিষয় নিয়ে লিখতে বসেছি সে বিষয়ে সকলের অজ্ঞানতা, অসচেতনতা আর অবহেলার ফলে এটার ১২টা বাজতে বসেছে।

ডিসেম্বর মাস এলেই...শুধু ডিসেম্বর নয় মার্চ মাস এলেও সারা দেশ বিশেষ করে ঢাকা শহর আমাদের জাতীয় পতাকা দিয়ে ছেয়ে যায়। এক শ্রেণীর বিক্রেতা ‘টু পাইস’ কামানোর বাসনায় লম্বা একটা বাঁশের সাথে ছোট বড় বিভিন্ন আকারের অনেকগুলি পতাকা বেঁধে রাস-ায় রাস-ায় ঘুড়ে বেড়ায় বিক্রির আশায়। আর গুলিস-ান এলাকা তো প্রায় পতাকা দিয়েই ছেয়ে যায়। মনে হবে যেন ‘বিরাট জাতীয় পতাকার হাট’। বিক্রেতারাও বেচতে চায় আর ক্রেতারাও কিনতে আগ্রহী। কারণ এর সঙ্গে অন-রের নিখাঁদ ভালোবাসা আর আবেগ জড়িত।

আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই। আবেগ আর ভালোবাসার নামে পতাকা নিয়ে যা হয়ে থাকে তা কি আসলেই সঠিক? আজকাল এসব কথা সরাসরি বলতেও ইতস-ত হয় ..... না জানি আবার কেউ চট্‌ করে রাজাকার বলে গালি দিয়ে বসে। তবে যে যা-ই বলুক আমাকে এসব বলতেই হবে। কেননা আমাদের নষ্ট রাজনীতির পচা গন্ধে বাতাস ভারী হয়ে গেছে। সবকিছু অতল গহবরে তলিয়ে যাবার আগেই সকলকে সচেতন করতে হবে।

একটা দেশের জাতীয় পতাকা হলো ঐ দেশের একটা প্রতীক। এর ভার অনেক বেশি যদিও তা ছোট্ট কাপড়ের তৈরি মাত্র কয়েক গ্রাম ওজনের হয়ে থাকে। এই ছোট্ট কাপড়ের মধ্য দিয়েই প্রকাশ পায় একটা জাতির ঐতিহ্য। সারা বিশ্ববাসী ঐ একটি মাত্র পতাকা দিয়েই একটা জাতিকে চেনে।

আমার দেশের ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ বীরাঙ্গনার ত্যাগের মধ্য দিয়ে অর্জিত এ পতাকার কখনোই অবমূল্যায়ন হতে দেয়া যাবে না। জাতীয় পতাকা আমার কাছে শুধু একটি প্রতীকই মাত্র নয় বরং তা আমার অসি-ত্বের অহংকার। আমার রক্তের প্রতিটি কণায় আমি উপলব্ধি করি শ্বাশত দেশপ্রেম ও জাতীয়তাবোধ। এখনও মাঝে মাঝেই আফসোস্‌ হয় কেন মুক্তিযুদ্ধের সময় মাত্র ৪ বছরের শিশু ছিলাম? কেন বড় ছিলাম না? কেন দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নিতে পারলাম না?

কখনো কখনো আমার মাথায় অদ্ভুত সব খেয়াল আসে। স্বাধীনতার সাড়ে চার দশক পরেও আমাদের মধ্যে বিভ্রানি- রয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের শক্তি নিয়ে। খুবই ঘৃণা লাগে যখন দেখি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, বৃদ্ধ বয়সেও রিক্সা বা ভ্যান চালাচ্ছে কিংবা ভিক্ষা করতে বাধ্য হচ্ছে পেটের দায়ে। তখন ইচ্ছে করে কাছে গিয়ে তাদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করি। আবার নিজেকে সংযত করে নিই। মনে হয় - এমনিতেই আমরা তাঁদেরকে কোনো সম্মান দিতে পারিনি এটা আমাদের ব্যর্থতাই শুধু নয় বরং দেউলিয়াপনাও বটে। কাজেই তাঁকে আবার এসব জিজ্ঞেস করতে যাওয়া মানে অপমান করা, যেটার অধিকার আমার মোটেও নেই। আরো অবাক হই, যখন দেখি অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন যাঁরা ‘মুক্তিযোদ্ধা সার্টিফিকেট’ সংগ্রহ করেননি, চেষ্টা করেননি কিংবা প্রয়োজনও বোধ করেননি। পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আমরা দেখি পাশাপাশি অসংখ্য রাজাকার, আলবদর সদস্য আছেন যাঁরা ঐ মূল্যবান কাগজটি সংগ্রহ করে ভোল পাল্টে ফেলেছেন। ঐ একটা মাত্র কাগজের জোরেই তাঁরা তাঁদের সন-ান-পোষ্যসহ সকলের জন্য সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছেন অবলীলায়। একটুও লজ্জা লাগে না তাঁদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের হক এভাবে ভোগ করতে।

মাঝে মাঝে মাথায় প্রশ্ন জাগে, কে আমাদের নেতাদের মাথায় মুক্তিযোদ্ধার তালিকা তৈরির কূটবুদ্ধি দিয়েছিল? আমার ক্ষুদ্র জ্ঞানে প্রায়ই মনে হয় এ তালিকা করতে গিয়েই আমরা আসল লক্ষ্য থেকে সরে গেছি যোজন যোজন দূরে।
মুক্তিযুদ্ধের সময়ের মাত্র অল্প কিছু স্মৃতি মনে করতে পারি। পরবর্তীতে ইতিহাস পড়ে এবং আত্মীয়-স্বজনদের মধ্যে যাঁরা যুদ্ধে গিয়েছিলেন তাঁদের কাছে গল্প শুনে যতটুকু জেনেছি সে অনুযায়ী হাতে গোনা কিছু ব্যক্তি এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। যাঁরা নানা কারণে প্রত্যক্ষ যুদ্ধে যেতে পারেননি কিন' পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন তাঁদের সংখ্যাও একেবারে কম নয়। এঁদের কেউ মুক্তিযোদ্ধাদেরকে মাসের পর মাস খাইয়েছেন, কেউ রাজাকার ও পাকিস-ানীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে দিয়েছেন, তাদেরকে (পাকিস-ানীদেরকে) বিভ্রানি-মূলক তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের ট্র্যাপে ফেলেছেন, কেউবা আবার আর্থিকভাবে সাহায্য করেছেন। তাঁদের কারো অবদানকেই ছোট করে দেখার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। বরং আমার ক্ষুদ্র জ্ঞানে বলে তাঁরা সকলেই মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন-ান। কাজেই মুক্তিযোদ্ধার তালিকা তৈরি না করে বরং রাজাকারের তালিকা করা উচিত ছিল। এটাতে দেশের লক্ষ লক্ষ টাকা অপচয়ের হাত থেকে বাঁচত অন্যদিকে পরবর্তী প্রজন্ম বিভ্রানি-তে না পড়ে পরিষ্কারভাবে বুঝতে পারত কারা দেশের শত্রু ছিল।

আমাদের দেশের বাঙ্গালীদের চারিত্রিক বৈশিষ্ট্য বড় অদ্ভুত। বলা যায় প্রায় জাতীয়ভাবেই আমাদের মধ্যে এক ধরণের বৈপরিত্য দেখা যায়। পৃথিবীর আর অন্য কোনো জাতির মধ্যে এ ধরণের বৈশিষ্ট্য আছে কী না আমার জানা নেই। আর তা হলো, মানবতাবোধ আমাদের মধ্যে খুব কম সময়েই কাজ করে, আমরা হঠাৎ করেই আবেগপ্রবণ হয়ে উঠতে পারি, যখন আবেগপ্রবণ হয়ে উঠি তখন আমাদের হিতাহিত জ্ঞান থাকে না, আবার খুব সহজেই আমরা বেমালুম সবকিছু ভুলে যেতে পারি; এমনকি নিজের ভাইয়ের খুনীকে পর্যন-! সম্ভবত দু‘শতাধিক বছর বৃটিশ ও পাকিস-ানীদের জিঞ্জিরে আবদ্ধ থেকে আমাদের মানবিক মূল্যবোধের শেকড়ে পোকা লেগেছে।

ফেব্রুয়ারী মাস এলেই আমাদের ভাষার জন্য দরদ উথ্‌লে ওঠে। সারা বছর বাংলা ভাষার কোনো খবর থাকে না ফেব্রুয়ারী মাস এলেই শুরু হয় যত মায়াকান্না। অথচ খোঁজ নিলে দেখা যাবে তাদের বেশির ভাগের সন-ানই হয় ইংলিশ মিডিয়ামে পড়ছে নয়ত বিদেশে। আজ থেকে অনেকদিন আগে যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন বাংলা একাডেমীর বইমেলার ষ্টল বাইরে টিএসসি থেকে শুরু করে দোয়েল চত্বর পর্যন- বিস-ৃত ছিল। একবার আমার নেতৃত্বে আমরা ৪/৫ জন মিলে একটা ষ্টল করেছিলাম। মুষ্টিমেয় কিছু বই ছাড়াও ক্যালেন্ডার, কার্ড এবং বিভিন্ন ক্রিকেট খেলোয়ার ও ভারতীয় নায়ক-নায়িকাদের পোষ্টার বিক্রি করেছিলাম। মূলতঃ সেটা পোষ্টার প্রধান ষ্টল ছিল। তাই ইচ্ছাকৃতভাবে জিটিভি‘র তখনকার একটা জনপ্রিয় সিরিয়াল ‘কেয়া সিন্‌ হ্যায়’ এর নামে ষ্টলের নামকরণ করেছিলাম। উদ্দেশ্য ছিল কিছু বিবেকহীন লোকের বিবেকে চপেটাঘাত করে তাকে জাগ্রত করা। জানতাম আমাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে। প্রায় প্রথম দিন থেকেই অসংখ্য ব্যক্তি এসেছিলেন, এ ধরণের নাম দেবার কারণ জানতে। সে সময় কয়েকটা পত্রিকা আমার ইন্টারভিউ ছেপেছিল। আমার বক্তব্য অত্যন- জোরালো ও পরিষ্কার ছিল। মাতৃভাষাকে সম্মান জানাতে হবে যথাযথভাবেই এবং তা বছরের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ। শুধুমাত্র একটা মাস বাংলার কথা মনে করব, একটা দিন খালি পায়ে প্রভাত ফেরি করে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কী ভুলিতে পারি’ গাইতে গাইতে শহীদ মিনারে যাবো - তাহলেই মাতৃভাষার প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য শেষ হয়ে যাবে না। পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। পৃথিবীতে বাংলাই একমাত্র ভাষা যার জন্য রক্ত ঝরেছে। আর এ ভাষা আমার মুখের ভাষা, অন-রের ভাষা হবার কারণে আমি গর্ব অনুভব করি। সে সময় আমার এক জুনিয়র রূমমেট মোঃ আব্দুল হামিদ ‘পরাজিত কবি’ শিরোনামে একটি কবিতা লিখেছিল, যা আজও আমাকে নাড়া দেয়। আমি সকলের জানার জন্য তা হুবহু তুলে দিলাম।

কবিতা লিখতে আজ বিবেকের কাছে হেরে গেলাম।
কোথাও শব্দমালা খুঁজে পেলাম না -
তাহলে কী দিয়ে সাজাবো একুশের কবিতা?
অজানা এক গ্লানি এসে তাড়িয়ে বেড়ায় আমাকে।
কে যেন টুঁটি চেপে ধরে বলছে -
কবি, তোমার নিজের নামের সঠিক বানান কী হবে
তুমি কী তা জানো? আমি বললাম,
বারে, কী রসিকতা করছ, নিজের নামের
বাংলা বানান জানব না? হুংকার দিয়ে সে বলল,
না জানো না -
জানো না প্রতিদিন কত ভুল বানান দিয়ে সাজাচ্ছো কবিতা।
ভুল উচ্চারণে বক্তৃতার ঝড় তুলে বনে যাচ্ছো নেতা।
অথচ ‘৫২তে শহীদের রক্তে যেভাবে আমার
জন্ম হয়েছিল, আজও আমি সেই রক্ত মাখা
শিশুটিই রয়ে গেছি;
আমাকে ধুয়ে সাজাবার কেউ নেই।
আজও আমি খোঁড়া হয়ে পড়ে আছি
বের হয়ে সবার সামনে দাঁড়াতে পারছি না।
আমি বোবা হয়ে অন্ধ কুটিরে মাথা কুঁরে মরছি
অব্যক্ত কথাগুলো বলতে পারছি না।
একুশে তোমাদের তৎপরতা দেখে ভাবি,
এই বুঝি তোমরা এলে! কিন' না, নগ্ন পায়ে
একগুচ্ছ ফুল ছুঁড়ে দিয়েই তোমাদের কর্তব্য শেষ করো।
তারপর...........।
তারপর কি? আমি চিৎকার করে উঠলাম,
কিন' কোনো সাড়া পেলাম না।

ধান ভানতে শিবের গীত গাওয়া হলো না তো? সম্মানীত পাঠকবৃন্দ, শুরু করেছিলাম জাতীয় পতাকা দিয়ে। অবশ্য প্রসঙ্গক্রমেই পরের ঘটনাগুলি এসে গেল। যাক, যে বিষয়ে বলছিলাম। আজকাল মার্চ কিংবা ডিসেম্বর মাস এলেই যেমন পতাকা বিক্রি করতেও দেখা যায় তেমনি এর ব্যবহার, অপব্যবহারও চোখে পড়ে। বাস, ট্রাক, কার, সাইকেল, টেম্পু, রিক্সা এমন কী ময়লা বহনকারী ভ্যানে পর্যন- জাতীয় পতাকা লাগাতে দেখেছি। অবশ্য আমি ব্যবহারকারীদেরকে এ জন্য কোনো দোষ দেই না। কারণ তারা এটা না জেনে ব্যবহার করছে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে। এ আবেগের মূল্য অনেক। অর্থের মানদন্ডে একে বিচার করা স্রেফ বোকামী। অপরাধ হলো আমাদের, আমরা যারা জেনে শুনেও জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান সম্পর্কে সাধারণ মানুষকে শিক্ষা দিতে পারিনি। দোষ হলো আমাদের, আমরা যারা ব্যর্থ হয়েছি জাতীয় পতাকার সঠিক মাপ, ব্যবহারবিধি ও আইন-কানুন সম্পর্কে জনগণকে সচেতন করতে তাদের। কেননা যে জাতীয় পতাকাগুলো বাস, ট্রাক, কার, সাইকেল, টেম্পু কিংবা রিক্সায় ব্যবহার করা হচ্ছে তার প্রায় কোনোটারই মাপ এবং রং ঠিক নেই। শুধু তা-ই নয়। দেশে যখন রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয় তখন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়। অত্যন- দুঃখজনক হলেও সত্য যে, শতকরা ৯৯টি পতাকাই সঠিক নিয়মে অর্ধনমিত করা হয় না। এমন কী সরকারী দপ্তরে পর্যন- না। এ ব্যাপারে আমাদের জ্ঞানের প্রচুর অভাব ও সীমাবদ্ধতা রয়েছে।

পতাকা অর্ধনমিত করার অর্থ হলো - তখন পতাকাটাকে ষ্ট্যান্ডের একদম উপরের মাথা পর্যন- উঠাতে হবে। এরপর পরই আবার তা নামিয়ে আনতে হবে ঐ পতাকার ঠিক উচ্চতা যতটুকু সে পরিমান এবং সেখানে তাকে বাঁধতে হবে।

আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানিয়ে বলতে চাই, এ ব্যাপারে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক যেন জনগণের আবেগ নিয়ম বিরুদ্ধ ও প্রবঞ্ছনার পথে পরিচালিত না হয়। কেননা এর সাথে আমাদের লাখো শহীদের আত্মত্যাগ জড়িত।

মোহাম্মদ শাব্বির হোসাইন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×