প্রকৃতির সকল সৌন্দর্যই বুঝি এই রাতারগুলে ! চমৎকার এক মনোরম সকালে সিলেট থেকে আমরা নয় বন্ধু (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের) যাত্রা শুরু করলাম রাতারগুলের সন্ধানে, আম্বরখানা থেকে রওয়ানা দিলাম সি.এন.জি দিয়ে। প্রায় ৪৫ মিনিট পর আমরা পৌঁছলাম রাতারগুলে। এরপর কিছু রাস্তা পায়ে হেঁটে গেলাম,কাচা রাস্তা ভালই লাগছিল, সাথে হালকা পানি, বিশ্বাস করেন ভারত বাংলাদেশ সীমানার পাহাড়গুলো এতো সুন্দর লাগছিল যে আমাদের কাছে মনে হচ্ছিলো পৃথিবীর অপার সৌন্দর্য বুঝি এখানেই । পাহাড় গুলোর ফাকে ফাকে ঝর্ণাগুলুও অসাধারণ লাগছিল।এরপর যাত্রা শুরু করলাম নৌকা দিয়ে, একটি বড় নৌকা ঠিক করলাম আমরা। তারপর শুরু করলাম নতুন যাত্রা, নৌকা অনেক দূর যাওয়ার পর সামনেই দেখা যাচ্ছিল আমাদের কাঙ্ক্ষিত জায়গা, চমৎকার এই বনটি যেন সৃষ্টিকর্তার নিজের হাতেই আঁকা ! অসাধারন লাগছিলো দৃশ্যগুলো, ভিতরে ঢুকতেই দেখলাম বানরের খেলা আর অনেক প্রজাতির সুন্দর সুন্দর গাছপালা। সবচেয়ে মজার বেপার হল গাছ গুলু এতো চমৎকার ভাবে ঢাল পালা ছড়িয়ে আছে তাও আবার পানির মাঝে হাত পা খোলে, এক কথায় অসাধারন !!!!!!! এককথায় বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন এই রাতারগুল। চমৎকার কিছু সময় পার করার পর বিকেলে আমরা সব বন্ধুরা বাসায় ফিরলাম। সুযোগ পেলে একবার রাতারগুলে ঘুরে আসবেন মন্দ লাগবেনা। সবাই ভালো থাকবেন।
" রাতারগুল " প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যের খেলা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।