প্রেম করেন আপনি আর জীবনে প্রতারিত হই আমরা..............এটা কোন আইন ?
কি বুঝলেন না ? অনেক দিন থেকে ব্যপারটা মাথায় কাজ করছে কিন্তু সমাধান পাচ্ছিনা।
এখনকার সময় মোটামুটি সুন্দর অধিকাংশ মেয়ের ই কারও না কারো সাথে সম্পর্ক থাকে।আর ইসলামে প্রেম হারাম। আর আমরা সবাই জানি এখনকার প্রেম গুলো চলে গিয়েছে দেহভিত্তিক, ঢাকা কেন আজকাল ছোট ছোট শহর গুলোতেই প্রেম চলাকালীন সময়ে ছেলে মেয়েদের সম্পর্কে যৌনতা ব্যপারটা , সহজ ভাষায় শারীরিক সম্পর্ক (সবার ক্ষেত্রে নয়) হয়ে যায় ! আর ঢাকা শহরের ব্যাপারটা না হয় বাদ ই দিলাম !! শহরের পার্কের ও লেকের ধারের চিত্র গুলো দেখলে বুঝতে পারি যে, কিয়ামত বুঝি সামনেই !!!!!!!! এমন মানুষ কম ই পাওয়া যাবে যে কিনা তার প্রেমিকাকে চুমু খায়নি ! আর এমন মানুষ পাওয়া যাবে বলে মনে হয়না, যে মানুষ তার প্রেমিকার হাতে ধরেনি।
ভাবছেন কথাগুলো কেন বলছি ??????
লক্ষ করুন, কোরআন শরীফে স্পষ্ট বলা আছে কোন বেগানা নারীর দিকে প্রথম দৃষ্টির পর দৃষ্টি দেয়া হারাম, অথছ আপনি তার হাতে ধরছেন ! চুমু খাচ্ছেন ! শারীরিক সম্পর্ক করছেন !! তবে এটা কেমন পাপ ?
এবার দেখুন একটা জরিপে দেখা গেছে আমুমানিক ১৫-২০ % সম্পর্ক বিয়েতে রূপান্তরিত হয়, আর বাকি গুলু ভেঙে যায়............... তো এই বাকি ৮০ % মেয়ের ভার কে নিবে ??? যে মেয়েটার সতীত্ব আপনি নষ্ট করলেন সে হইতো অন্য কারো স্ত্রী হবে, সেই স্বামী হবে হতভাগা স্বামী,যার স্ত্রীর সতীত্ব আর একজন মানুষ আগেই নষ্ট করে রেখেছেন।
আর মা বাবা আমাদের জন্য যখন কোন ভালো মেয়ে নির্ধারণ করে রাখবেন ......... তখন আমাদের মনে এই চিন্তা টা অবশ্যই আসবে মেয়েটা প্রেম করতো কিনা, আর প্রেম করলে বুঝতেই পারবেন .....................। তাহলে আমরা কি সুখি হতে পারবনা। আমরা কিভাবে দুনিয়া থেকে এই নষ্টামি দূর করবো ?
সমাধান –
১) ইসলামি আইন মেনে চলতে হবে
২) প্রেম করার চিন্তা ও মাথায় আনা যাবেনা
৩) সকল প্রকারের প্রেমের গান নাটক ছবি দেখা বাতিল করতে হবে
৪) পোশাকের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষ করে মেয়েদের অশালীন কাপড় পড়া থেকে বিরত থাকতে হবে
৫) আর প্রেম না করলে স্মার্ট হওয়া যায়না, এই ধারনা দূর করতে হবে
৬)সবচেয়ে বড় সমাধান হল ৫ ওয়াক্ত নামাজ পরবেন আর দৃষ্টি সংযত রাখবেন, তাহলেই কোন মা বোন ও ভাই প্রেমের মতো অশালীন ব্যাপারে আগ্রহী হবেনা এবং সমাজ হয়ে উঠবে সুন্দর।
আল্লাহ্ আমাদের সবাইকে রহমত করুন।
( লিখাগুলো সবার জন্য প্রযোজ্য নয়)
( ভুল কিছু বললে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




