somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রেনের ভিতরেও দুর্নীতি , সবাই নির্বিঘ্নে দেখছি আর নিরব থাকছি !!!

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই জানি বাংলাদেশে যেকোনো ক্ষেত্রেই দুর্নীতি করা সম্ভব।আজ ট্রেনের বাইরে ব্ল্যাকার ভাইদের দিকে দৃষ্টি না দিয়ে ট্রেনের ভিতরের সম্মানিতটি.টি ভাইদের অদ্ভুত দুর্নীতির দিকে তাকাবো। কিছুদিন আগে ঢাকা থেকে ব্রাহ্মানবাড়ীয়া আশার পথে চট্রগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে উঠলাম। সেখানে অনেকের সাথে কথা হল, আমার স্ট্যান্ডিং টিকেট ছিল। আমার পাশে দাঁড়ানো এক লোক বলছিল তিনি নাকি জীবনে টিকেট ই কাটেন নি, আর কাটারও নাকি ইচ্ছে নেই। অবাক হালাম, এটাই কি মানুষের দেশপ্রেম! অবাক হলেইবা কি হবে, এর চেয়ে বড় দুর্নীতিতো করছে টি.টিরা। কিছুক্ষণ পর টি.টি এসে এক লোকের কাছে টিকেট চাইতেই লোকটি ১০০ টাকার একটা নোট ধরিয়ে দিলো, আমাদের টি.টি সাহেবও খুব মজা করে টাকাটা পকেটে ঢোকালেন, ওরে বাহ, এতো কম সময়ে ১০০ টাকা, তাও এতো অল্প পরিশ্রমে, অবাক হলাম! দুর্নীতি কতো প্রকার সেটা বোধহয়, শিখছি। এখানেই শেষ নয়, এবার আমি দেখলাম এক লোকের সাথে টি.টি. সাহেব আলাপ করছেন চট্রগ্রাম পর্যন্ত ৫০০ টাকা দিলে তিনি নাকি সিটে বসিয়ে নিবেন, তারপর কিছুক্ষন চলল দর কষাকশি, অবশেষে ৪০০ টাকায় রাজি হয়ে এক লোককে একটি সিট এর সন্ধান দিলেন। হাইরে দুর্নীতি ! ওনাদের আরেকটা বৈশিষ্ট্যকি জানেন ? ওনারা আপনাকে টিকেট কাটার জন্য জোর করবে আপনি টিকেটের টাকা দিবেন কিন্তু টি.টি. সাহেব আপনাকে টিকেট দিবেনা,কারন দিলেতো টাকাটা সে মারতে পারবেনা। এবার আসুন দেখি আরও কিছু চমক ..................
নরসিংদী এর কাছাকাছি আসতেই আরও কিছু লোকের কাছথেকে তিনি ৬০-৭০ টাকা হাতিয়ে নিলেন, তারপর আমি খেতে গেলাম ক্যান্টিনে, আজব এইখানেও দুর্নীতির আরও বড় চমক অপেক্ষা করছে
এখানে দেখছি প্রতিটা টোলের মাঝে একজন করে লোক বসা, আজবতো লোকগুলো কি খেতে এসে সারাদিন ই বসে থাকবে? না না , সে অন্য কাহিনী। আসলে এখানেও চলছে দুর্নীতি। প্রতিটা চেয়ার/ টোল এর জন্য চট্রগ্রাম পর্যন্ত ভাড়া বাবত নেয়া হচ্ছে ৫০০ টাকা করে !! কার পেটে যাচ্ছে এই টাকা গুলো ? ক্যান্টিনের বসার জায়গা নিয়েও দুর্নীতি!!!!!!! অবাক হলাম, পরে একজনের সাথে আলাপ করে নিশ্চিত হলাম যে, এই টাকাটা নাকি টি.টি সাহেব এবং ক্যান্টিনের ভদ্র মানুষগণ ভাগ করে নিচ্ছেন !! আমি সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেনে এই জাতীয় দুর্নীতি বহুবার দেখেছি। এই জন্যই তো সরকারকে রেলপথে প্রতিবছর লোকসানের টাকা গুণতে হয়, আর এখন ট্রেনের ভাড়া দিগুন বাড়ানোর পর ও সরকারের যে খুব বেশি লাভ হবে সেটা আমি বিশ্বাস করিনা। ট্রেনের এই চোরগুলোকে যদি ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যেতো !!!!!!!!!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১২:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×