কিছু দিন আগে প্রথম আলোতে চিঠিপত্র কলামে দেখলাম এক মায়ের অভিযোগ তার ছেলে সারা বছর ভালো ফলাফল করেও J.S.C পরীক্ষায় জিপিএ ৫ পায়নি অথছ ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র জিপিএ ৫ পাচ্ছে !! আমি বলছিনা খারাপ ছাত্র জিপিএ ৫ পেতে পারবেনা, কিন্তু এই ব্যাপারটা মানতে আসলেই কষ্ট হয়,যে ছেলেটা পুরো বছর পড়াশুনা করলো আর ক্লাসে ভালো রেসাল্ট করলো সে কেন জিপিএ ৫ পাচ্ছেনা ?? আসুন ব্যাপারটা একটু ঘেটে দেখি, বি.বাড়িয়া জেলার অদূরে একটি গ্রামের স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে গেলাম বেড়াতে। খুব ভালো শিক্ষক তিনি। ক্লাসে কখনো নাকি ফাঁকি দেননা। কিন্তু এই শিক্ষক কিছু কিছু ছেলের জীবন যে ধ্বংস করে দিচ্ছেন তা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ও,বলে রাখা ভালো কাহিনীটা যে বছর তার আগের বছর উনার ছেলে S.S.C ফেল করেছে। আমি গিয়ে লক্ষ্য করলাম খুব গোপনে তিনি তার ছেলেকে দিয়ে S.S.C পরীক্ষার খাতা দেখাচ্ছে !!!!!!!!!!!!!!!!! অবাক হয়ে খেয়াল করলাম ব্যাপারটা !! লোকমুখে শুনতে পেলাম তিনি নাকি সময় না পাওয়ার কারনে উনার স্ত্রীকে দিয়েও প্রায়ই S.S.C পরীক্ষার খাতা দেখান!! বিস্ময় শুধুই বিস্ময়! উনার স্ত্রী S.S.C পাশ কিনা সেটা আমার জানা নেই! কিন্তু আমার কষ্ট হয় এখানে, যে শিক্ষক মানুষ গড়ার কারিগর সে শিক্ষক কিভাবে একটি মানুষের জীবন সামান্য কিছু টাকার বিনিময়ে ধ্বংস করে দিচ্ছে! S.S.C ফেল করা একজন শিক্ষার্থী কখনোই একটা S.S.C এর স্টুডেন্টের খাতা মূল্যায়ন করার যোগ্যতা রাখেনা। এবার আসুন আমার জীবনের একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করি।২০১০ এ আমি H.S.C পাশ করি।আমাদের সময় বাংলা প্রশ্ন খুব সহজ হয় আর আমার বাংলা পরীক্ষাও খুব ভালো হয়।আমি মোটামুটি ভাবে নিশ্চিত ছিলাম যে বাংলাতে আমার জিপিএ ৫ থাকবে।মজার ব্যাপার ঘটলো রেজাল্ট দেয়ার পর। আমি খেয়াল করলাম আমার সিরিয়ালে যারা ছিল মানে আমার সামনে পিছনে যারা ছিল সবাই বাংলায় গড়ে ৩.৫ করে পেয়েছে। এমন অনেকেই আছে যারা সব বিষয়ে জিপিএ ৫ অথছ বাংলায় ৩.৫!! শুনলে আরও অবাক হবেন আমরা যারা বাংলায় গড়ে ৩.৫ পেয়েছি তারা সবাই বুয়েট,কুয়েট,ঢাকা বিশ্ববিদ্যালয়,শাবিপ্রবি কিংবা বাকৃবির মতো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছি। তার মানে হল এখানে বাংলায় জিপিএ ৫ পাওয়ার ছাত্র অবশ্যই ছিল।খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি,যদি সঠিকভাবে মূল্যায়ন করা হতো তাহলে এক সিরিয়ালের প্রায় ৫০ জন বাংলায় ৩.৫০ পেতনা। তার মানে H.S.C পরীক্ষার খাতাও অনেক শিক্ষক নিজে মূল্যায়ন করেনা। আর এ কারনেই অযোগ্য শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে আর যোগ্যরা করছে ফেল!! সরকার যদি এ ব্যাপারে কঠোর না হয়ে শুধুমাত্র জিপিএ ৫ দেখে দেখে খুশিতে পাগল হয়ে যান তাহলে সঠিক মেধার মূল্য থেকে মেধাবীরা বঞ্ছিত হতেই থাকবে!! আর এসব অর্থলোভী শিক্ষক যারা কিছু টাকার লোভে নিজে খাতাটা মূল্যায়ন না করে বউ ছেলেমেয়ে দিয়ে মূল্যায়ন করায় তাদেরকেও দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া উচিত। সকল শিক্ষকদের প্রতি অনুরোধ আপনারা একটু সময় আর টাকা বাঁচানোর জন্য দয়া করে এভাবে কোন ছাত্রের জীবন নষ্ট করবেন না।
S.S.C পরীক্ষার খাতা মূল্যায়ন করে S.S.C তে অকৃতকার্য শিক্ষার্থী !!!!!!!!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।