somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধ, রাজাকার ও ব্রেইন গেম!

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তালহা।
ছেলেটির বয়স আট বছর চলছে। একটু দুষ্ট প্রকৃতির। টিভির প্রতি মাত্রাতিরিক্ত নেশা।এই নেশা তার মায়ের কাছ থেকে পেয়েছ। তার মা স্টার জলসা, জি-বাংলা তে সারাক্ষণ মগ্ন থাকে। বাবা অফিস থেকে এসে ডায়নিং রুমে একা একা খেয়ে ঘুমিয়ে পড়ে। একদিন তালহার মা’র সাথে এ বিষয় নিয়ে তার বাবার কথা কাটাকাটি হয়। বাবা জিদ করে আরেকটা টেলিভিশন ঘরে সেট করেন।তারপর থেকে বাবা আর তালহা একসাথে বসে খেলা দেখে, মুভি দেখে মাঝে মাঝে কার্টুনও দেখে। তালহার প্রিয় খেলোয়ার মাহ: রিয়াদ।

একদিন তালহা ও তার বাবা একটা নতুন কোন মুভি দেখছে। মুভির এক পর্যায়ে দেখা গেল একটি বাচ্চা প্রচুর কান্না করছে, সাথে একটা হৃদয় নিংড়ানো আবেগময় ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। আশে পাশে কিছু উর্দিপরা লোক জানোয়ারের মত অঙ্গভঙ্গি করছে । বাচ্চার কান্নাটা তালহার হৃদয়কে স্পর্শ করে গেল। অবচেতন মন খুজে ফিরছে কি কারনে এই বাচ্চাটা কান্না করছে ?! কিছুক্ষন পর দেখা গেল ঐ বাচ্চার বাবা-মাকে কেহ গুলি করে বা বোম ব্লাস্টের মাধ্যমে মেরে ফেলেছে। অত:পর অবচেতন মনে সেই গুলি করা ব্যক্তি বা বোম ব্লাস্ট করা ব্যক্তির প্রতি তৈরি হল একরাশ ঘৃণা ও রাগ। আরো কিছুক্ষন পর সেই ঘাতকের চেহারা দেখতে পেলে তালহা। মাথায় টুপি ও সৌদি রুমাল, মুখভর্তি দাড়ি, পরনে পাঞ্জাবি পায়জামা ... । তালহার কচি মনে সেই টুপি ও সৌদি রুমাল, মুখভর্তি দাড়ি, পাঞ্জাবি পায়জামার প্রতি একটা ঘৃণা ও বিদ্ধেষ সৃষ্টি হয়ে গেছে। । যেটা দেখতে অনেকটা তালহার আরবী শিক্ষকের মত। যে প্রতি দিন এসে নূরানী কায়দা শিখিয়ে যান। তারপর তালহা তার বাবাকে প্রশ্ন করল:
আব্বু আমার আরবী টিচারের মত দেখতে লোকটা এত খারাপ কেন?
হারামী।
কিন্তু আমার স্যার যে অনেক ভালো মানুষ।
তোর স্যার ভালো মানুষ সেটা আমি জানি কিন্তু টিভিতে দেখানো লোকটা খারাপ।
কেন বাবা?
তারা আমাদের দেশের অনেক শিশু, মহিলা ও সাধারণ নিরীহ মানুষে টিভিতে দেখানো পন্থায় মেরেছে।
কেন?
সে অনেক ঘটনা। তুমি আস্তে আস্তে বড় হতে থাক আর আমি এসব কিছু কিছু বলতে থাকব।বাকিটা তুমি নিজেই জেনে যাবে।
তাহলে আজকে কিছু বল না প্লিজ।
তাহলে শোন, 1952…………, 1969………….. 1970………………… 1971…………………….. এভাবে তালহার বাবা কিছু কিছু ঘটনা বলতে থাকে যাতে তালহার কচি মন সহজে বুঝতে পারে।
বলা শেষ হলে তালহা আবার প্রশ্ন করে, কিন্তু টিভিতে দেখানো খারাপ লোকটা পাঞ্জাবী-পায়জামা ও টুপি পরিহিত ছিল। এগুলো পড়ে আমিও ত, আরবী পড়ি, তোমার সাথে শুক্রবারে জু’মা পড়ি, এগুলো কি খারাপ লোকের পোষাক?
না বাবা এগুলো ভালো লোকেরও পোষাক। এগুলো ভালো মানুষেও পড়ে।
কিন্তু টিভিতে দেখানো লোকটা?
সে খারাপ মানুষ। সে জামাইত্যা।
কি বাবা?
জামাইত্যা।
জামাইত্যা কি খারাপ মানুষ।
হ; বাবা। জামাইত্যা খারাপ মানুষ। জানোয়ার, বদ, হারামী, রাজাকার, এগুলি তুই বুঝবি না।
আসলে ঠিক তাই তালহা এতসব প্যাঁচগোজ বুঝে না। শুধু এটুকু বুঝে পাঞ্জাবী-পায়জামা ও টুপি কিছু খারাপ মানুষেও পড়ে আবার তার বাবা ও তার মত ভালো মানুষেও পড়ে। আর যেটুকু বুঝতে পারে জামাইত্যা মানে খারাপ মানুষ জানোয়ার, বদ, হারামী, রাজাকার……………………..





সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×