
১। মানুষ যখন যে অবস্হায় থাকে তখন সে অবস্হায় সুখে থাকার চেষ্টা করতে হয়।
২। অধিক পাওয়ার চেয়ে অধিক না পাওয়া মানুষ কে ভাল কিছু শিক্ষা দেয়।
৩। সব মানুষের মাঝে একটি সত্য লুকায়িত থাকে। সেটা আপন জন ছাড়া অন্য কেউ আবিষ্কার করতে পারে না।
৪। শিক্ষিত বেকার ছেলের কাছে মা-বাবার অসহায়ত্ব প্রকাশ পায়। একে আমরা প্রকৃতির বিপরীত মুখি আচরণ বলতে পারি।
৫। মানুষের অন্তরে যা থাকে তা মুখে উচ্চারণ করতে না চাইলেও অনেক সময় মুখ দিয়ে বের হয়ে যায়। এ সময় মানুষ তার নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






