সালেহা বেগম।ডাক নাম পাখি।বয়স ২৯ কি ৩০ হবে,কখনো অবশ্য জিগ্যেস করা হয় নি।আমাদের মেসে রান্নার কাজ করে।সে হিসেবে ওনাকে বুয়া-ই বলা যায়।কিন্তু আমরা ওনাকে পাখি খালা বলেই ডাকি।বুয়া হলেও উনি আমাদের কাছে অতি আপনজনের মতই।কারন মায়ের কাছে যেমন আমরা কোনো স্পেশাল রান্নার(যেমন-পিঠা,নুডুলস্,খিচুড়ি ইত্যাদি)বায়না ধরলে তিনি তা না করতে পারেননা তেমনি মাকে ছেড়ে অনেক দূরে থাকলেও এখানে পাখি খালাও মায়ের মতোই(তার মূল কাজের বাইরে)আমাদের এসব বায়না পূরণ করে থাকে।সকাল ৫টায় ঘুম থেকে উঠেই তার মূল কর্মস্থল আমাদের মেসে আসতে হয়।আমাদের সকালের রান্না শেষ করে ৮টায় আবার নিজের বাসায়(বাসা বললে ভূল হবে বস্তির ছোট্ট একটি ঘর,একটি রুম।স্বামী ও দুই সন্তান নিয়ে কোনরকম থাকা)রান্না বা অন্যান্য কাজ।এরপর সাড়ে ৯টায় পার্শ্ববর্তী একটি বাসায় হাড়ি-পাতিল ধোয়া,রান্নার উপকরণ তৈরি করা ইত্যাদি কাজ।তারপর আবার আমাদের মেসে দুপুরের রান্না।১টার পর আবার ওই বাসায় ঘর মোছা ও জামাকাপড় ধোয়া।এরপর নিজের বাসায় গিয়ে একটু সময়ের জন্য বিশ্রাম।তারপর আবার বিকেল ৫টা কি সাড়ে ৫টায় আমাদের মেসের রাতের খাবার রান্না।সন্ধ্যার পর বাসায় গিয়ে তবেই একটু প্রশান্তি।প্রশান্তি বললে ভূল হবে,কারন আবার তার নিজের বাসার জন্য রাতের খাবার তৈরি।কিন্তু এতো পরিশ্রমের পরও তার মনে প্রশান্তি কারন তার সন্তানদের তিনি লেখাপড়া শিখাতে পারছেন।তার বড় ছেলেকে আবাসিক স্কুলে পড়াচ্ছেন।৪র্থ শ্রেণীতে পড়ে সে।আর ছোট ছেলে ২য় শ্রেণীতে পড়ছে।তার বিশ্বাস তার সন্তানেরা একদিন তার ইচ্ছা ও প্রচেষ্টা সফল করবে।শুধু সন্তানদের মুখে হাসি ফোটাতেই তিনি দিনের পর দিন এত পরিশ্রম করে যাচ্ছেন।তার বিশ্বাস তার সন্তানেরা মানুষের মতো মানুষ হয়ে দেশ জাতির উন্নয়নে অবদান রাখবে।আর তাতেই তিনি নিজেকে সার্থক বলে বলে মনে করবেন।
আন্তর্জাতিক নারী দিবস(নারীরা কি পেলো কি পেলোনা)। কিছু সংগ্রামী নারীর জীবনচিত্রঃপর্ব-১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।
রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।