প্রাইমারি জীবনে পড়াশুনার প্রতি তেমন মন ছিল না । তারপরও হাইস্কুলে উঠতে পেরেছিলাম । গ্রামের ছাত্রদের জন্য হয়তো এই নীতিই মেনে চলা হয় । কোনোরকম ক খ আর কিছু বানান শিখিয়ে হাই স্কুলে তুলতে পারলেই হল। ছেলে মেয়েরা নিজ থেকে বুঝতে শিখবে । আমিও বুঝেছি তবে বড় দেরিতে ।
সিক্সে ওঠার আগে মুক্ত পাখিছিলাম । বাবা মা ও তেমন খেয়াল রাখত না । কিভাবে রাখবে ? বাবা দিনের খাবার যোগাড় করতেই হিমশিম খেত । মা ! তার কত কাজ । ছোট বোনটা তার হত বেটে দিত । ভাইয়ের কে কোথায় তার কোনো হিসেব নেই । আমি গ্রামের অবহেলিত ছেলে অসহায়ের মত ঘুরে বেড়াতাম । গ্রামের অন্য ছেলেদের থেকে হয়ত একটু আলাদা ছিলাম আমি । তাই কষ্টবোধ অপমানবোধটা একটু বেশি করে গায়ে লাগত । তিরিশ চল্লিশটা বাড়ির মধ্যে যে একটা বাড়িতে তখন টিভি ছিল দলবেঁধে টিভি দেখতে যেতাম । কোনো কোনো দিন টিভি ঘরে ঢুকতেই পারতাম না । আর যদিও পারতাম মাটিতে জড়াজড়ি করে বসতে হত । মনে অনেক লাগত । কিন্তু কি অধিকার আছে আমার সেটা প্রকাশ করতে যাই ।
হাই স্কুলে ওঠার পর অনেকাংশে নিজের পায়ে দাড়াতে শিখলাম । কোনো বেতন দিতে হত না । কিন্তু পরীক্ষার ফি দিতে হত । আর এজন্য কয়েকদিন স্কুল কামাই দিতে হত । অন্যের জমিতে খেটে তবে ফি যোগাড় করতে হত । বাবার কাছে চাইতাম না । কোন মুখ নিয়ে চাইতাম ? সংসারের খরচ চালাতেই তাকে কত না কষ্ট করতে হত ।
কোনোদিন একটা নতুন জামার আশা করিনি । ঈঁদেও না । মনের কোণে ছোট্ট একটা আশা হয়ত উঁকি দিত কিন্তু ওটাকে বেড় হয়ে আসতে দিতাম না । অনেকেই ঈঁদে নতুন জামা পড়ত । দেখতাম । কান্না পেত । কিন্তু মুখ ফুটে চাইতে পারতাম না । লজ্জা থাকা উচিত তো ।
এসব কষ্টবোধ বেশি থাকার কারনেই হয়ত পড়াশুনার ব্যাপারে বেশি আগ্রহি হয়ে উঠেছিলাম । ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম টিউশনি করে যা পেতাম পড়ার খরচ চালাতাম তা দিয়ে । মা বাবার জন্য কোনো খরচ করতে পারতাম না । কিন্তু আজ আমার কাছে চাকরি আছে । খুব বড় না । কিন্তু আছে যে এটাও অনেক শান্তনা ।
দুদিন পরে ঈঁদ । চাকরির প্রথম বেতনটা থেকে সামনের মাস চলার মত সামান্য কিছু টাকা রেখে বাকি সব টাকা দিয়ে মা বাবা ছোট বোন আর বড় ভাই দুজনের জন্য সামান্য কিছু কিনে নিয়ে যাচ্ছি । হ্যাঁ সামান্য । এর বাইরে এখনো আমার কোনো সাধ্য নেই । কিন্তু আমি জানি তারা এতেই অনেক খুশি হবেন ।
কিন্তু মা বাবা বেঁচে থাকতে থাকতে যদি তাদের জন্য কোনো কিছু করতে না পারি অনেক কষ্ট লাগবে । কতই না কষ্ট করেছিলেন তারা । এখন প্রায় শেষ বয়সেও তারা সুখের সন্ধান পান নি ।কিছু কিছু মানুষের জীবনে কি তাহলে সারাজীবনি কষ্ট লেখা থাকে ? থাকুক । আমার মা বাবার জন্য আমি কিছু করব । হ্যাঁ করবই ।
উপসংহারঃ
ফাহিমের( গল্পের উত্তম পুরুষের চরিত্রটি ) মা বাবা ভাই বোন ঈঁদটা ওকে ছাড়াই পার করল । ফাহিমের সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছিল । ওর ব্যাপারে কিছু যানা যায় নি । পুরো পরিবার দুঃশ্চিন্তায় ভারাকান্ত্র । হায় ! ওরা যদি জানত ফাহিম যে বাসে আসছিল সেই বাসটি অ্যাকসিডেন্ট করায় ৭জনের মৃত্যু হয়েছে আর তার মধ্যে ফাহিমও আছে তাহলে অন্তত দুঃচিন্তা ব্যাপারটা থাকত না ।
কিছু কিছু মানুষের জীবনে আসলেই হয়ত কষ্টটা মৃত্যু পর্যন্ত লেখা থাকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




