'জানিস মহাকর্ষ সূত্র নিউটনের আগে আমার"পূর্বপুরুষ দাদা" এক আবিষ্কার করতে পারতেন ।
'করলেন না কেন ?'
'সেদিন বিকেলে সে একটা কাঁঠাল বাগানে বসে ছিল । এক্ষেত্রে সেটা তার সামনে পড়েনি । পড়েছে মাথার উপর । সে কি চিন্তা করবে , তার আগেই পুরো পরিবার চিন্তিত হয়ে পড়ে ।'
'ও ! অতি দুঃখের কথা । কিন্তু আমার "পূর্বপুরুষ দাদা" সেই সূত্র নিউটনের আগেই আবিষ্কার করে রেখেছিলেন । কিন্তু প্রচার পাননি ।'
'জানলি কিভাবে আসলেই আবিষ্কার করেছিলেন ?'
'দেখ্, কোন জিনিস উপরে না গিয়ে নিচে পড়ে কেন ? এরকারণ হল নিউটন । কিন্তু তার সূত্র, জানামতে যদি তার আগে কেউ আবিষ্কারি করে না থাকেন , তাহলে তার সামনে আপেলটা পড়ল কেন ? উপরে গেল না কেন ?'
'কেন ?'
'কারণ তার আগেই আমার দাদা সূত্রটা আবিষ্কার করে ফেলেছিলেন ।'
'তবে রে ! এবার তুই গেছিস ।'
'কেন ?'
'তোর সেই দাদাই তাহলে আমার দাদাকে মেরে ফেলেছে ।'
'কিভাবে ?'
'তোর দাদা আবিষ্কার করলেন বলেই তো কাঁঠালটা উপরে না গিয়ে তার চাঁদিতে এসে পড়ল ।'
---'পালা !'
(আমার লেখা বিভিন্ন ধাপের হবে । সেই অনুযায়ী আমি বিভাগ তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ অনুযায়ী বিভাগ থেকে ঘুরে আসতে পারেন । যেমনঃ
মজার তথ্য
উল্টাপাল্টা
জানাতে চাই
হাসির গল্প
আবেগের গল্প
ধন্যবাদ । )
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




