somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আহমেদ !!! জানা কথা এরকমি কিছু ঘটবে ।

০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবিত হুমায়ুন আহমেদকে বিয়ে করার ব্যবসায়ে সফল শাওন অবশেষে মৃত হুমায়ুন আহমেদকে নিয়ে ব্যবসার উদ্যোগেও সফল হল! শাওনকে Philip Kotler সহ দুনিয়ার তাবৎ বিজনেস থিওরিস্টদের তরফ থেকে শুভেচ্ছা!
শাওন দেখিয়ে দিয়েছেন কিভাবে বাবার বয়সের একজন পুরুষকে বস করতে হবে, তার মাথায় ভর করে নিজের ক্যারিয়ার গড়া, একটা সুখী সুন্দর সংসার ভাঙ্গা, তারপর প্রথম স্ত্রীর সন্তানদের কে তাদের বাবার কাছ থেকে কিভাবে দূরে রাখতে হবে, অবশেষে
জম্মদাতা মা, আপন ভাইদের কোন তোয়াক্কা না করে স্বামীর মরা লাশকে কিভাবে নিজের ভবিষত্‍ ব্যবসার পুজি বানিয়ে রাখতে হবে।
অপ্রকাশিত মিডিয়া জগতে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আশা করা যায় স্যারের দাফনের পর সবার কাছে পরিষ্কার হবে! "কেন তাকে বিশ্বখ্যাত স্লোয়ন কেটারিং সেন্টার হাসপাতাল থেকে বেলভ্যু হাসপাতালে নিয়ে অপারেশন করা হল?"
অনেকেই বলছেন যে অর্থ সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নিয়েছিলে তার পরিবার, অর্থাৎ মেহের আফরোজ শাওন এবং বন্ধু মাযহার। হুমায়ূন আহমেদের বিল তার যত সম্পদ তা থেকে পরিশোধ করা যেত না? না পারলে দেশবাসী কি স্যারের পাশে দাঁড়াত না!যত হাজার ডলার বিল হোক না কেন আগে তো প্রিয় লেখককে বাঁচানো দরকার ছিল। একটি বই বেরুলে কোটি টাকার ওপর রয়েলিটি পেতেন হুমায়ূন আহমেদ। শত শত বই লিখেছেন। এখন তিনি নেই, কিন্তু তিনিতো অঢেল সম্পদ রেখে গেছেন। কি হবে এই সম্পদ দিয়ে? ইনফেকশনের জন্য দায়ী কে? ক্যান্সার হাসপাতাল রেখে কেন তাকে সাধারণ হাসপাতালে নেওয়া হল?

জানি এখন এসব প্রশ্নের কোন মানে নেই, আরোও জানি স্যারের মৃত্যুর পর অনেকেই হয়ত শাওনকে নিয়ে টানা হেছড়া পছন্দ করছেন না! তবে একটা কথা মনে রাখবেন অপরাধ করলে আজ হক কাল হোক তাকে তার শাস্তি ভোগ করতেই হবে এবং শাস্তি পাওয়া উচিতও।
*
*BDnews 24.com থেকে পাওয়া খবর.......
অর্থ ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে হুমায়ূন আহমেদকে হত্যার অভিযোগ এনে স্ত্রী মেহের আফরোজ শাওন এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের !!!

হুমায়ূন আহমেদকে হত্যা করা হয়েছে এই অভিযোগ এনে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। হুমায়ূন আহমেদের স্ত্রী মেহেরআফরোজ শাওন ও অন্যপ্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলামের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ আনা হয়েছে।

চট্টগ্রামের আইনজীবী ও লেখক
অ্যাডভোকেট নজরুল ইসলাম বুধবার সকালে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এবিএম নিজামুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ৩০৪, ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়েছে, অর্থ ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে ও পরস্পরের যোগসাজশে এ হত্যাকাণ্ড ঘটনো হয়েছে।

মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন মুখ্য মহানগর হাকিম এবিএম নিজামুল হক।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×