somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর আসে না...

১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিলো
যখন আমার প্রতিটি সকাল জুড়েই তুমি থাকতে,
তোমার দেয়া শুভ সকাল, নয়ত গুড মর্নিং এমন এস.এম.এস পড়েই আমার সকালটা শুরু হত।

বিশেষ বিশেষ দিনে তুমি অপেক্ষা করতে
কখন রাত এগারটা ঊনষাট মিনিট থেকে ঘড়ির কাটা বারোটা ছুবেঁ
আর তুমি আমাকে এস.এম.এস করবে;
হ্যাপি নিউ ইয়ার অথবা হ্যাপি ভ্যালেন্টাইন ডে লিখে।

গভীর রাত পর্যন্ত বই পড়ার অভ্যাস ছিল আমার
আমার মোবাইলটা সব সময় সাইলেন্ট মোডে থাকতো
পড়ার ফাঁকে, মাঝে মধ্যে যখন তাকাতাম মোবাইলের দিকে;
দেখতাম মোবাইলের স্ক্রীনে আলো জ্বলে উঠেছে।
তারমানে তোমার ক্ষুদে বার্তারা জানান দিচ্ছে, “আমি এসেছি, আমায় গ্রহন করো”
যে পর্যন্ত না বলতাম এখন ঘুমাবো, তুমি একটার পর একটা এস.এম.এস করেই যেতে।
কখনো ফোন করতে না,
আচ্ছা, তুমি শুধু এস.এম.এস করো,
ফোন দাওনা কেন...?
তুমি বোকার মত বলতে,
ফোন দিলে তোমার পড়ার ক্ষতি হবে।

মাঝে মাঝে ইচ্ছে হত, তোমায় বলি; তুমি একটা আস্ত পাগল।
আচ্ছা, শুধু কথা বল্লেই পড়ালেখার ক্ষতি হয়, এস.এম.এস পড়লে হয় না বুঝি...?
কিন্তু পারতাম না। কেননা, আমিও যে অপেক্ষা করতাম তোমার ঐ এস.এম.এস গুলোর জন্য। অবশ্য এটা কোনদিন বুঝতে দেইনি তোমায়।

এখন আমরা থাকি খুব পাশাপাশি,
ঘুমাই একি সাথে, কিন্তু তোমার সেই এস.এম.এস গুলো আর আসে না।
খুব বেশি মিস করি ...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×