somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখাপড়া বনাম সাংস্কৃতিক চর্চা

০২ রা নভেম্বর, ২০১২ ভোর ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা থেকেই শুনে, জেনে এবং দেখে এসেছি কুষ্টিয়ার মানুষ সংস্কৃতিমনা। যে মাটি লালন –মীর মশাররফ- রবি ঠাকুরের ভালবাসায় সিক্ত, অসংখ্য গায়ক, অভিনেতা, কবি, বিতার্কিক, খেলোয়াড়ের প্রসূতি – সে মাটিতে জন্মে আমি গর্বিত। নানা কারণে দেশের বিভিন্ন স্থানে কুষ্টিয়ার মানুষ বলে আলাদা মর্যাদা পেয়েছি। আসলেই- সার্থক জনম মাগো তোমায় ভালবেসে।

বলতেই হয় – বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ লিখতে বসেছি। একটা সময়ে শুক্রবার ছিল সপ্তাহের সবচেয়ে আনন্দের দিন। স্কুল নেই- সকালে আর্ট স্কুলে রঙ নিয়ে যাচ্ছেতাই ধরণের কিছু একটা এঁকে দিন শুরু হতো। গাছের রঙ হতো লাল, মানুষের ডান হাতের চেয়ে বাম হাত বড় হয়ে যেত কোনোদিন। কোনো কোনো দিন রাস্তার চেয়ে নদী হয়ে যেত ছোট, আবার কোনোদিন জামা-কাপড়ে রঙ লাগিয়ে, পেন্সিল হারিয়ে আম্মুর বকুনি কপালে জুটতো।

আর্ট স্কুল শেষ করে পারসোনাল হেলিকপ্টারে (বাইসাইকেল) চড়ে চলে যেতাম শিশু একাডেমী। ওখানে বসতো বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ার আসর। দারুন কিছু মজার বই আর সেই সাথে কখনো মানচিত্র খেলা, কখনোবা বিতর্ক, আবৃত্তি, অভিনয়, গল্প বলা, বক্তৃতা বা গানের আসর হতো। আর সাথে চলতো জম্পেশ আড্ডা।

আর আজ ছেলেমেয়েদের সারা সপ্তাহব্যাপী লেখাপড়ার মহাযজ্ঞ শেষে শুক্রবারে শুরু হয় কোচিং এর মডেল টেস্ট নামক মহাভারত। সকালে বাংলা, তারপরেই গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি....!!!! অনেকে অবশ্য আর্ট স্কুলে যায়। তবে তাদের হাতে থাকে স্কুলের সিলেবাস। তারা সারা মাস জুড়ে তিনটে আম আর দুটো কলায় এঁকে যায়। তাদের গাছের পাতা সবুজ নয়- বিবর্ণ, তাদের নদীর জলে আর বুক ডোবেনা। তাদের আকাশে পাখি ওড়েনা, তাদের আঁকানো মানুষগুলোর মাথা থাকে, কিন্তু হৃদয় থাকেনা। আর গল্পের বই! সেটি তো কবেই জাদুঘরে গিয়েছে গো বাবুমশাই। টেক্সটবুক, টেক্সটবুক, টেক্সটবুক, টেক্সটবুক………..

এটাই কি হওয়া উচিত ছিল? লেখাপড়া আর সাংস্কৃতিক চর্চা আজ যেন প্রতিপক্ষ। সপ্তাহে একটা দিন কি আমরা তাদের জন্য রাখতে পারিনা? যেদিন তাদের যা খুশি তাই করবে। গান গাইবে, ছবি আঁকবে, গল্প বলবে। অভিভাবকদের কাছে অনুরোধ ছেলেমেয়েদেরকে সপ্তাহে একটি দিন অন্তত তাদের মত বাঁচতে দিন। নইলে যে আমাদের এই স্বপ্নের শহর আর কোনো স্বপ্নবাজ তরুন-তরুনির পদচারনায় মুখরিত হবেনা। সমগ্র দেশেই আজ একই অবস্থা। দয়া করে জেগে উঠুন। আর কতদিন আমরা লেখাপড়া বনাম সাংস্কৃতিক চর্চার এই সর্বনাশী খেলার দর্শক হয়ে থাকবো?










সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×