আমার কবিতাগুলো আসলে কবিতা নয়
কবিতাগুলো এক একটা দীর্ঘশ্বাস।
সব মানুষের কিছু গোপন দুঃখ থাকে,
যদি সে মানুষ হয়;
সব মানুষের কিছু কষ্ট থাকে নিভৃত ,একান্ত আড়ালে,
সব মানুষ মুখ গুঁজে কাঁদে
কোনো না কোনো অন্ধকারে
কখনো কখনো নিজের অন্তরালে,
কিছু দুঃখ চাঁপা দিতে চায় সব মানুষ,চেঁপে রাখে।
চেঁপে রাখে বুকের পাজরে
বুক পকেটের নিচে,
আমিও হয়তো মানুষ,হৃদয় বুঝি,
বেদনার পায়ে ভর করে হাঁটি
ভিতরে খোলস বদলাতে কিছু কথা নিজেই নিজেকে বলি;
কবিতার মতো করে,দীর্ঘশ্বাসে,
আমার কবিতাগুলো আসলে কবিতা নয়,
কবিতাগুলো এক একটা দীর্ঘশ্বাস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





