মাঝে মাঝে ইচ্ছে করে
মেঘলা আকাশের মতো
ঝিম ধরে বসে থাকি
দূরের কোনো নদীর পারে
শিতল ছায়ায়,একটি অশ্বথ বৃক্ষের নিচে।
মাঝে মাঝে ইচ্ছে করে
গন্তব্যহীন হাঁটি
সীমানা খুঁজে বেড়াই
অসীমের মাঝে,
যে পথ গিয়েছে চলে দূর থেকে দূরে,বহুদূরে,
সেই পথ ধরে হাঁটি,
নিজেকে হারায়ে ফেলি দূর অজানায়।
সাগরের ভাষা বিষাদে ঠাসা,
মাঝে মাঝে ইচ্ছে করে
দিগন্তে দাঁড়িয়ে সে ভাষায় কথা বলি।
আমার কোনো দুঃখ নেই,
তবু মাঝে মাঝে দুঃখীদের মতো করে
নীরবে নিভৃতে একান্ত আপন মনে
বিজন কোনো বনভূমি কেঁদে ভাসিয়ে দিতে ইচ্ছে করে।
অথচ সবাই জানে,আমার কোনো দুঃখ নেই,
নেই কোনো মনস্তাপ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





