ছোটো বেলায় পথে
একটা চুম্বক কুঁড়িয়ে পেয়েছিলাম,
আমার সে কী আনন্দ!
সারাদিন চুম্বকটা নিয়েই খেলা করতাম,
এখানে লাগাতাম,ওখানে লাগাতাম,
চুম্বকটাও ছিল ভারি মজার!
লেগেই থাকত যেখানে লাগাতাম;
টেনে না তোলা পর্যন্ত।
তখন আমি চুম্বক হতে চেয়েছিলাম,
তারপর তোমার সাথে জমল সখ্যতা,
তুমি বললে,মানুষ চুম্বক হতে পারেনা।
অনেক নদী অনেক পথ ঘুরে অনেক মোহনায় মিলল,
একুশ বছর পর
আজো তোমার কথা মনে পড়লে মনে হয়
আমি যেনো চুম্বক ছাড়া আর কিছু নয়,
তোমার কথা সত্যি হলো মিথ্যে,
বিশ্বাস না হলে চেয়ে দেখো
আমি কেমন চুম্বক হয়ে লেগেই আছি তোমাতে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





