তুমি কবি,
কী বলে কী বোঝাতে চাও,আমি বুঝিনা।
তুমি মেঘ কালো করাকে বলো আমার মন খারাপ,
বৃষ্টি পড়ার শব্দকে দিয়ে আমার চোখের জল বোঝাতে চাও,
ট্রেনের দ্রুত ছুটে চলা দিয়ে আমার জীবন বয়ে চলা বোঝাও,
আমি জীবন বুঝি,বয়ে চলা বুঝিনা।
তুমি কবি,কী দিয়ে কী বোঝাতে চাও,
আমি বুঝিনা।
তুমি কলা গাছের কঁচি পাতা দিয়ে
আমার স্বপ্ন আঁকা বোঝাও,
আমি স্বপ্ন বুঝি,
স্বপ্ন আঁকা বুঝিনা।
সেদিন দেখলাম তোমার একটা কবিতায়
আমার অপরুপকে তুমি জোছনায় পর্বত যুগল বলেছো,
আমার কাছে আসার ইচ্ছাকে সরাসরি না বলে
তুমি বললে
তোমার চৌচির ঠোট কী যেনো চায়,
তুমি কবি,তোমার এমন অনেক ভাষা আমি বুঝিনা,
তুমি আমায় যখন সমুদ্র বলো,তখন বুঝি,
এটা হলো উপমা,
কিন্তু যখন আমার বুকের ভিতর অসংখ্য গিরিখাদ জমা হয়ে আছে বলো,
বিশ্বাস করো,
আমি তার কিছুই বুঝিনা।
তুমি কি আমায় কবিতায় ভালোবাসো!
আমায় সহজ করে বলে দিও,
আমি পাখিদের মতো সাধারণ,
আমি বুঝি,তুমি আমার বাড়ি এসো,
আমার উঠোন জুড়ে তোমার জন্য
মখমলে শীতল পাটি
বিছানো আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




