আমি আকাশের মতো এখনো
অতটা উদার হতে পারিনি।
চেষ্টা যে করিনি কিছু,তা নয়,
সমুদ্রের মতো বিশাল হতেও চেয়েছিলাম।
আমার পরাজিত ব্যর্থতায়
আমি নিজেই ডুকরে কেঁদেছি বহুবার,
আমার মন আড়ষ্ঠতায় ছেঁয়ে ছিল।
আমি হাত বাড়াতে গিয়েও
লজ্জায় অবনত হয়েছি বার বার,
আমার পায়ের ওজন কমে আসছিল;
তোমাকে ফেরাতে আমার পা সামনে বাড়ানো হয়নি।
আমি বাসা বদলের মতো
ভালোবাসা বদল খেলায়
নাম লেখাতে পারিনি,
চেষ্টা যে করিনি কিছু,তা নয়।
তুমি আকাশের মতো উদার থেকে যাও,
সাগরের মতো বিশাল হয়ে যাও,
আমি বরং ঢেউ হয়ে
আছড়ে পড়ি তোমার বুকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




